চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবা হারা শিশুদের কথায় কাঁদলেন মির্জা ফখরুল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৫ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৮
রাজনীতি
A A

দলের নির্যাতিত, গুম ও খুন হওয়া নেতাকর্মী ও তাদের স্বজনদের সঙ্গে ঈদ পূর্ব শুভেচ্ছা বিনিময়কালে নির্যাতিত পরিবারের শিশুদের কথা শুনে অঝরে কাঁদলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপার্সনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়কালে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়।

কয়েকজন বাবা হারা শিশুর বাবাকে ফিরে পাওয়ার আকুতি শুনে মহাসচিবসহ উপস্থিত সকলে কেঁদে ফেলেন৷

Banglabid

এসময় ফখরুল বলেন, আমরা এমন এক দেশে বাস করছি যেখানে শিশুর আর্তনাদও কারো কানে গিয়ে পৌঁছে না। ভয়াবহ এক কারাগারে বসবাস করছি আমরা। যে রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নাগরিকদের রক্ষা করা তারাই মানুষ তুলে নিয়ে যাচ্ছে।

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশ এখন সত্যিকার অর্থেই একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত হয়েছে। যেখানে জনগণের কোনো কথা বলার অধিকার নেই, নিরাপত্তা নেই৷ তারাই নির্ধারণ করে কারা বেঁচে থাকবে আর কারা মরে যাবে। বাবাকে ফিরে পাবার জন্য শিশুদের আর্তনাদ তাদের কানে পৌঁছাবে কিনা জানি না। কিন্তু আল্লাহর কাছে পৌঁছাবে ঠিকই। আল্লাহ বিচার করবেন।

Reneta

অসহায় পরিবারের সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের ম্যাডাম কারাগার থেকে আপনাদের খবর নেন৷ লন্ডন থেকে তারেক রহমান অনেক বেশি খবর নেন। আপনারা নিজেদেরকে অসহায় ভাববেন না। এ দেশের মানুষ আপনাদের সাথে আছেন। আপনাদের কষ্ট জাতির কষ্ট। আপনাদের সাহস রাখতে হবে৷ এই ভয়াবহ দানবের পতন ঘটাতে হবে।

মির্জা ফখরুল আরো বলেন, আমরা দীর্ঘদিন সংগ্রামে আছি। আমরা ত্যাগ করছি। এই ত্যাগ বৃথা যাবে না। শিশুরা কাঁদছে, মায়েরা কাঁদছে। নিঃসন্দেহে মানুষ জেগে উঠবে। পরিবর্তন আসবে। এই দানব সরকারের পতন ঘটবে।জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

এসময় নির্যাতিত পরিবারের কাছে শুভেচ্ছা উপহার তুলে দেন বিএনপি মহাসচিব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীরসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

শীলু রায়: অসাধারণ এক সরকারি কর্মকর্তা

পরবর্তী

এবার নরসিংদীতে বাস ও লেগুনার সংঘর্ষ, নিহত ১১

পরবর্তী
বিজিবি

এবার নরসিংদীতে বাস ও লেগুনার সংঘর্ষ, নিহত ১১

পবিত্র হজের ১৪০০ বছরের জানা-অজানা ইতিহাস

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT