চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বানভাসি মানুষের ত্রাণ না পাওয়ার অভিযোগ

সোহেল তালুকদারসোহেল তালুকদার
৯:৪৩ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০২০
- সেমি লিড, জনপদ, টাঙ্গাইল
A A
ত্রাণ

দীর্ঘ এক মাসের অধিক সময় ধরে বন্যার পানিতে ভাসছে টাঙ্গাইলের অধিকাংশ জনপদ। এর মধ্যে অমানবিক দুর্ভোগের শিকার হচ্ছেন যমুনার বুকে জেগে উঠা বিস্তৃত চরের লাখো মানুষ। স্মরণকালের দীর্ঘস্থায়ী বন্যায় বেশিরভাগ মানুষের দিন কাটছে অনাহারে অর্ধাহারে। সরকারের পর্যাপ্ত ত্রাণ সহায়তার কথা বলা হলেও অধিকাংশ বানভাসির অভিযোগ ত্রাণ না পাওয়ার।

টাঙ্গাইলের ভূঞাপুরের দুর্গম চরাঞ্চল গাবাসার মেঘারপটল গ্রাম। যার কোথাও উঁচু স্থান নেই ঠাঁই নেয়ার। এ চিত্র কেবল এই গ্রামের নয়। এই ইউনয়নের ৪৭ টি গ্রামের প্রায় ৪০ হাজার মানুষই দুর্ভোগ পোহাচ্ছেন। তাদের একজন ৮০ বছরের বৃদ্ধ বাদশা। ছেলেরা পৃথক হয়ে যাওয়ায় এই বয়সেও ঘানি টানছেন সংসারের। বয়সের ভারে বৃদ্ধ হলেও পাননি কোন সরকারি ভাতা। ভয়াবহ বন্যাতেও কোন প্রকার সহায়তা না পাওয়ার ক্ষোভ তার।

তেমনি আরেকজন বিধবা জমিলা বেগম। ৩০ বছর আগে বিধবা হলেও তার কপালেও জোটেনি কোন সহায়তা। মেয়েদের সহায়তায় এতদিন চললেও করোনায় তাদের কর্ম চলে যায়, তার সঙ্গে বন্যা ঠেলে দিয়েছে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তারও আকুতি ত্রাণ সহায়তা পেয়ে বেঁচে থাকার।

শুধুমাত্র গাবসারা ইউনিয়নের বাদশা বা জামিলার মতো ৪০ হাজার মানুষ নয়। জেলার পাঁচটি উপজেলার দুর্গম চরাঞ্চলের সবত্রই এখন বানভাসি মানুষের হাহাকার।

একেবারেই ত্রাণ না পাওয়ার অভিযোগ অস্বীকার করে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন বানভাসি মানুষের তুলনায় সরকারি ত্রাণের পরিমাণ কম। তাই সরকারের পাশাপাশি সকলকে বানভাসি মানুষের পাশে দাঁড়ানোর আহবান তাদের।

ত্রাণগাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মো: মনির হোসেন বলেন, সরকারের ত্রাণ সহায়তা চলমান রয়েছে। বানভাসি সকলকেই পর্যায়ক্রমে ত্রাণের আওয়াতায় আনা হচ্ছে। জেলার ১২টি উপজেলার ১১টি উপজেলার প্রায় ৭০০ গ্রামের সাড়ে ৬ লাখ মানুষ বন্যা কবলিত হয়ে পড়েছে। এর বিপরীতে ৯০০ মে.টন চাল, নগদ ১৩ লাখ টাকা ও ১০ হাজার শুকনা প্যাকেট বরাদ্দ করা হয়েছে যা দীর্ঘ মেয়াদী বন্যায় চাহিদার তুলনায় খুবই সামান্য বলে অভিমত বানভাসি মানুষের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রাণবন্যাবন্যাদুর্গতবানভাসি
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লি বিমানবন্দরের ঘটনায় মুখ খুললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মোবাইল নেটওয়ার্ক দুর্বল, আমগাছে উঠে অনলাইন হাজিরা প্রধান শিক্ষকের

জুন ১৬, ২০২৬

দুই ঘণ্টা পর তেজগাঁওয়ের সড়ক ছেড়েছে শ্রমিকরা

জুন ১৬, ২০২৬

অঘটনের রাত হোঁচট খেল স্পেন, বেলজিয়াম ও উরুগুয়ে

জুন ১৬, ২০২৬

মিয়ানমারে বিশাল গ্যাসক্ষেত্রের সন্ধান

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT