চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাদ পড়ে বিশ্বকাপ দেখতে ‘থ্রি-ডি’ চশমার অর্ডার!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৫ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

‘থাকি থাকি’ করেও শেষমুহুর্তে ভারতের বিশ্বকাপ দল থেকে বাদ পড়ে গেছেন আম্বাতি রাইডু। দারুণ সম্ভাবনা থাকা সত্ত্বেও বিজয় শঙ্করের কাছে জায়গা হারানোর পর বিশ্বকাপ দেখতে এখন টেলিভিশনই ভরসা এ ব্যাটসম্যানের। কিন্তু একজন ক্রিকেটারের কী কেবল টিভিতে খেলা দেখে মন ভরে? তাই পর্দাতে দেখলেও তা দেখতে যেন জীবন্ত মনে হয় সেজন্য রাইডু বেছে নিয়েছেন অভিনব ব্যবস্থা!

‘মাত্রই বিশ্বকাপ দেখার জন্য থ্রি-ডি গ্লাসের অর্ডার করলাম’ -মঙ্গলবার নিজের টুইটার পেজে এমনটাই লিখেছেন আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলা রাউডু। সঙ্গে যোগ করেছেন দুষ্টু চেহারার ইমোজিও।

কিন্তু যতই টুইটারে নিজেকে খুশি খুশি দেখান না কেনো, হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে রাইডুর সেটা না বলে দিলেও চলছে! মাত্রই গত বছরে অভিষিক্ত হওয়া বিজয় শঙ্করের কাছে ৪ নম্বর পজিশনে জায়গা হারিয়েছেন। কেবল ব্যাটিং নয়, পাশাপাশি বল করার দারুণ সক্ষমতার জন্য বিজয়কে ‘দারুণ কার্যকরী ক্রিকেটার’ বলে আখ্যা দিয়েছেন সাবেক অধিনায়ক সুনীল গাভাস্কার! এমন ক্রিকেটারকে কেমন করে দেশে রেখে যায় ভারত?

Banglabid

অথচ রাইডুর ফর্ম যে খুব খারাপ যাচ্ছে সেটাও কিন্তু নয়। গত এশিয়া কাপেও ভারতের ৪ নম্বর পজিশনে সেরা পছন্দ ছিলেন তিনি। ৫৫ ওয়ানডেতে ৪৭.০৫ গড় যেকোনো ব্যাটসম্যানের জন্যই বেশ ঈর্ষণীয়। এমনকি নিউজিল্যান্ড সফরেও ৫ ম্যাচে ৬৩.৩৩ গড়ে ১৯০ রান করে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে ছিলেন সর্বোচ্চ রানসংগ্রাহক!

কিন্তু এতকিছুর পরও রাইডুর কপাল পুড়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠের সিরিজে ব্যর্থ হওয়ার কারণে। প্রথম তিন ম্যাচ খেলার পরই জায়গা হারান। শেষ পর্যন্ত সেটাই হয়েছে কাল। মাত্র তিন ম্যাচের পারফরম্যান্স বিবেচনায় তাকে দেশে রেখেই ইংল্যান্ডের বিমান ধরবে ভারত!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯ভারতরাইডু
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

১৯ বছরের মধ্যে এসএসসিতে এবারই সর্বনিম্ন পাসের হার

আগস্ট ১০, ২০২৬

বাংলাদেশ বিষয়ে নরেন্দ্র মোদি কী চান, জানালেন দীনেশ ত্রিবেদী

আগস্ট ১০, ২০২৬

রাষ্ট্রীয় ভাতার আওতায় প্রায় ৮৭ হাজার ধর্মীয় প্রতিষ্ঠান, কারা পাবে এ সুবিধা

আগস্ট ১০, ২০২৬

৩৪ লাখ টাকার ভূষি আত্মসাৎ: যশোরে ধরা পড়ল প্রতারক চক্রের ২ সদস্য

আগস্ট ১০, ২০২৬

হকির অ্যাডহক কমিটির প্রথম সভা, তিন মাসে নির্বাচনের নির্দেশনা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT