চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাচসাসের ৫০ বছর পূর্তি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১১ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

দেশের সবচেয়ে পুরাতন ও ঐতিহ্যবাহী চলচ্চিত্র সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)। চলচ্চিত্র সাংবাদিকদের এই সংগঠনের ৫০ বছর পূর্তি হয়েছে বৃহস্পতিবার (৫ এপ্রিল)। ১৯৬৮ সালের এই দিনে এই সংগঠনটি যাত্রা শুরু করেছিল। দেখতে দেখতে এটি সুবর্ণ জয়ন্তী পূর্ণ করেছে।

বাচসাসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্তমান সভাপতি আবদুর রহমান ও সাধারণ সম্পাদক ইকবাল করিম নিশান সংগঠনের সকল সদস্য এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। এরপর বৃহস্পতিবার (৫ এপ্রিল) সকালে বাচসাস নেতৃবৃন্দ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, শিল্পী সমিতির সভাপতি-সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতা কর্মীদের সঙ্গে ৫০ বছর পূর্তির শুভেচ্ছা বিনিময় করেন।

সুবর্ণ জয়ন্তীর এই দিনে বাচসাসের জন্য একটি সুখবর দিয়েছেন এফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমির হোসেন। এফডিসির নতুন প্রকল্পের আওতাধীন ভবনে বাচসাসের জন্য একটি মিডিয়া সেন্টার স্থাপনের প্রতিশ্রুতি দিয়েছেন বলে জানান সাংগঠনিক সম্পাদক সৈকত সালাউদ্দিন।

এদিকে বাচসাসের ৫০ বছর পূর্তি উদযাপনের জন্য বিশাল আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। চলতি মাসের শেষের দিকে এই উৎসব হবে। সেখানে অংশ নেবেন মহামান্য রাষ্ট্রপতিও। তার শিডিউল পাওয়ার জন্যই উৎসবের অপেক্ষা।

বাচসাসের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন ১৯ জন। আর কমিটিতে থাকা পাঁচজন হচ্ছেন, সভাপতি-ওবায়েদ-উল-হক এবং সদস্য- এসএম পারভেজ, আজিজ মিসির, ফজল শাহাবুদ্দিন ও আলমগীর কবির। সেই সময় সংগঠনটির নাম ছিলো পাকিস্তান চলচ্চিত্র সাংবাদিক সমিতি বা পিসিজেএ। স্বাধীনতার পরে নাম বদলে রাখা হয় বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি বা বাচসাস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গুলজারবাচসাসশিল্পী সমিতি
শেয়ারTweetPin1

সর্বশেষ

নতুন মুদ্রানীতিতে থাকছে যেসব বিষয়

জুলাই ১, ২০২৬

ইন্টারনেট ছাড়াই ব‍্যাংকিং সেবার এ‍্যাপ ব্যবহার, চালু হলো বাংলা কিউআর

জুলাই ১, ২০২৬

প্রথম প্রহরে ছাত্রদলের মোমবাতি প্রজ্জ্বলন

জুলাই ১, ২০২৬

আরেক আয়োজক শেষ ষোলোতে, ইকুয়েডরকে বিদায় করে ছুটছে মেক্সিকো

জুলাই ১, ২০২৬

ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা মাশুকুর রহমান গ্রেপ্তার

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT