চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগেরহাটে জমি নিয়ে সংঘর্ষে দুই জন নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৬ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০১৭
জনপদ, বাগেরহাট
A A

জমির বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ইব্রাহিম ও শাহজাহান নামে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে পুঁটিখালি ইউনিয়নের সোনাখালি গ্রামের এই ঘটনায় দুই নারীসহ ছয় জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলার পুঁটিখালি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মেম্বার রফিকুল ইসলাম খান জানান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম খান বলেন, সোনাখালি গ্রামের আব্দুর রহিম খানের সঙ্গে প্রতিবেশী শহীদুল খানের এক বিঘা জমি নিয়ে বিরোধ রয়েছে। বিরোধপূর্ণ জমিতে রহিম খান আমন চাষ করেন। প্রতিপক্ষ শহীদুল খান ১২-১৪ জন লোক নিয়ে ওই জমিতে ধান কাটতে যান। এ সময় রহিমের পাশের গ্রামের আত্মীয়-স্বজন এসে তাদের বাধা দেয়। এ নিয়ে সংঘর্ষ বাধে। দুর্ঘটনায় আহত আটজনকে হাসপাতালে নেওয়া হয় বলে তিনি জানান।

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কামাল হোসেন মুফতি বলেন, ইব্রাহিম ও পলাশকে হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়। তাদের শরীরে ধারালো অস্ত্রের জখম রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় আহত হেমায়েত খান, জাহিদ শেখ, শিউলী ও নাজমাকে চিকিৎসা দেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, কবির ও মজিবর নামে দুইজনকে আশংকাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের উদ্ধার করে স্থানীয় মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ঘটনার খবর পেয়ে পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন।

Reneta

পংকজ রায় বলেন, ধান কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত হয়েছেন তা পুলিশ নিশ্চিত হয়েছে। বিস্তারিত জানার জন্য ঘটনাস্থলে যাচ্ছি।

এ বিষয়ে পুঁটিখালি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহজান মিয়া শামীম বলেন, দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য বসার কথা ছিল। এ অবস্থায় কেন একটি পক্ষ বিরোধপূর্ণ জমিতে ধান কাটতে গেল তা বুঝতে পারছি না। কারও উস্কানি থাকতে পারে। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সংঘর্ষ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT