চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের স্মৃতির মাঠে কিউইদের অপেক্ষায় সাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪২ অপরাহ্ণ ১৩, মে ২০১৭
স্পোর্টস
A A

মাশরাফির এক ম্যাচের নিষেধাজ্ঞায় ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে অধিনায়কত্বের ভার সামলেছেন সাকিব। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি অবশ্য বৃষ্টিতে ভেসে গেছে। এবার অপেক্ষা নিউজিল্যান্ডের। বুধবার কিউইদের বিপক্ষে আবার নিজেদের স্মৃতিবিজড়িত এক মাঠে নামবে বাংলাদেশ। প্রথমবারের মত বিশ্বকাপ খেলতে যেয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডাবলিনের এই ক্লনটার্ফেই নেমেছিল টইগাররা। ম্যাচটি ছিল মাঠটিরই অভিষেক ওয়ানডে।

আগামী ১৭মে ক্লনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ড পরীক্ষা টাইগারদের। এই মাঠে প্রথম বিশ্বকাপ খেলার স্মৃতি আছে বাংলাদেশের। ১৯৯৯ বিশ্বকাপে ক্যারিবীয়দের বিপক্ষে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে নেমেছিল লাল-সবুজরা। ম্যাচটি জেতা হয়নি। ৭ উইকেটে হেরেছিল লাল-সবুজরা। ওই বিশ্বকাপের পর থেকেই বদলে যেতে শুরু করে টাইগার দল।

বদলে যাওয়া বাংলাদেশ এখন পুরোপুরি ভিন্ন ধরনের ক্রিকেট খেলছে। সাফল্যের গ্রাফটা ঊর্ধ্বগামী। গত ম্যাচের ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিবও তাই নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে বেশ আশাবাদী। বৃষ্টিতে পরিত্যক্ত হওয়া ম্যাচে তামিম-মাহমুদউল্লাহর প্রতিরোধ দেখে আত্মবিশ্বাসটা আরো বেড়েছে তার।

প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ে পড়ার কারণ হিসেবে বিরুদ্ধ কন্ডিশনের কথা বলার সঙ্গে সাকিব সেটি থেকে উতরে যাওয়ার টোটকাও দিলেন, ‘যেরকম কন্ডিশনে খেলে আমরা অভ্যস্ত, প্রথমদিকের পরিস্থিতি ছিল তার পুরোপুরিই উল্টো। খুব কঠিন ছিল কন্ডিশনটা। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বল যত পুরনো হয়েছে, উইকেটও ব্যাট করার জন্য ততটা সহজ হয়ে এসেছে। অভিজ্ঞতা ভালোই হল। আমরা এখন নিউজিল্যান্ডের ম্যাচের অপেক্ষায় আছি।’

নিউজিল্যান্ড ম্যাচে স্বাভাবিকভাবেই অধিনায়ক থাকছেন না সাকিব। ফিরছেন নিয়মিত অধিনায়ক মাশরাফি। ২০১৫ বিশ্বকাপে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষেই মাশরাফির নিষেধাজ্ঞায় অধিনায়কত্ব করতে হয়েছিল সাকিবকে। তাতে জেতা হয়নি। স্মরণীয় এক বিশ্বকাপ যাত্রায় ম্যাচটা খুব কাছে যেয়ে হেরে বসেছিল টাইগাররা। গত কিউই সফরে সবকটি ম্যাচ হারের স্মৃতি তো টাটকাই। তবুও এবার ফল ভিন্ন হওয়ার পথ দেখছেন সাকিব।

সাকিব আগেরবার যখন নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়কত্ব করেছিলেন, তাতে দারুণ ব্যাট করেছিলেন মাহমুদউল্লাহ। হ্যামিলটনে ১২৮ রানের অপরাজিত ইনিংসের ম্যাচে অধিনায়ক সাকিব। অধিনায়ক হিসেবে আইরিশদের বিপক্ষে নামার ম্যাচেও অভিজ্ঞ সতীর্থের থেকে শুভবার্তাই পেলেন তিনি। সেটা দলের জন্য স্বস্তিরও। সাকিব অধিনায়ক হলেই মাহমুদউল্লাহ জ্বলে ওঠেন কিনা সেটি নিয়ে মজার বিতর্ক থাকতে পারে। কিন্তু আয়ারল্যান্ডের বিপক্ষে তামিম-রিয়াদের লড়াই করে স্বরূপে ফেরার বিষয়টি স্বস্তিই যোগাচ্ছে সাকিবকে।

Reneta

ডাবলিনের মালাহাইড স্টেডিয়ামের পুরু সবুজ ঘাসের আস্তরে যখন মাঠ আর উইকেট আলাদা করা দুষ্কর, তখন দলের বিপর্যয়ে হাল ধরেন মাহমুদউল্লাহ। ৭০ রানে ৪ উইকেট হারিয়ে বসা টাইগারদের বিপদ থেকে উদ্ধার করেন তামিমকে সঙ্গী করে ৮৭ রানের জুটি গড়ে। সাকিব মনে করছেন, ম্যাচটা শেষ পর্যন্ত হলে বাংলাদেশই হয়ত এগিয়ে থাকত স্বাগতিকদের চেয়ে।

ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতেই ছিল জানিয়ে টাইগার অলরাউন্ডার বললেন, ‘তামিম দারুণ খেলেছে। এই উইকেটে সে দারুণভাবে নিজেকে প্রয়োগ করেছে। মাহমুদউল্লাহর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। ওদের জুটিটা ম্যাচের চেহারা পুরোপুরি পাল্টে দিয়েছিল। ম্যাচের নিয়ন্ত্রণটাও আমরা হাতে তুলে নিয়েছিলাম।’

নিউজিল্যান্ডের বিপক্ষেও সেটারই ধারাবাহিকতা দেখতে চান সাকিব। আইরিশদের বিপক্ষে পাগলাটে শট খেলে উইকেট ছুঁড়ে আসা এই অলরাউন্ডার নিশ্চয় নিজের ভুলও শোধরানোর প্রতিজ্ঞা আঁটছেন। কিউইদের বিপক্ষে জ্বলে ওঠার ইতিহাস আছে তারও। দলটির বিপক্ষে পারফরম্যান্স উজ্জ্বল এই অলরাউন্ডারের। ১৮ ম্যাচে ৩৩ উইকেট। আর ব্যাট হাতে দুই ফিফটি ও এক সেঞ্চুরিতে রান ৪৩৬।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ত্রিদেশীয় সিরিজসাকিব অাল হাসান
শেয়ারTweetPin

সর্বশেষ

এন্দ্রিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে: আনচেলত্তি

জুন ১৯, ২০২৬
ছবি- এআই

বাজেটের পরও কমেনি সবজির দাম, চাল-ডাল-ভোজ্যতেলে স্বস্তি

জুন ১৯, ২০২৬

‘এত বড় অপরাধেরও রাজীবের বিচার হয়নি’: শিহাব শাহীনের ক্ষোভ

জুন ১৯, ২০২৬

এত রান করে জিততে পারবে বাংলাদেশ?

জুন ১৯, ২০২৬

অর্ধেকের বেশি ব্যাংক কোনমতে টিকে আছে ,কঠোর না হলে সামনে অশনিসংকেত

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT