চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের সামনে ১৯৪ রানের কঠিন লক্ষ্য

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ পূর্বাহ্ণ ০৪, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশকে ১৯৪ রানের কঠিন লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ডমিনিকায় সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে স্বাগতিকরা এত দূর যেতে পারে রোভম্যান পাওয়েলের শেষের ঝড়ে। মাত্র ২৮ বলে ৬১ রানে অপরাজিত থাকেন এ ব্যাটার। ছয়-চারে মাঠ মাতিয়ে এনে দেন ৫ উইকেটে ১৯৩ রানের সংগ্রহ।

পাওয়েল ছক্কা মারেন ছয়টি, চার মাত্র দুটি। দারুণ খেলতে থাকা এ ডানহাতি ইনিংসের শেষ বলটিতেও মারেন বিশাল একটি ছক্কা। দুইশর কাছাকাছি সংগ্রহ এনে দিতে আরও অবদান রাখেন দলটির ওপেনার ব্র্যান্ডন কিং। ৪৩ বলে ৫৭ রান করে আউট হন তিনি।

অধিনায়ক নিকোলাস পুরান খেলেন সময় নিয়ে। ৩০ বলে ৩৪ রান করে আউট হন। শেষ ওভারে ব্যাট করতে নামা ওডেন স্মিথ  ৪ বল খেলে ১১ রানে অপরাজিত থাকেন।

১৩ ওভারে ৩ উইকেটে ১০০ ছিল ওয়েস্ট ইন্ডিজের স্কোর। পরের ওভার থেকেই শুরু রান তোলার গতি বাড়ায় ওয়েস্ট ইন্ডিজ। শেষ ৭ ওভারে ৯৩ রান যোগ করেন। বেশ খরুচে ছিলেন তাসকিন আহমেদ। ৩ ওভারে দেন ৪৬ রান। পাননি কোনো উইকেট।

প্রথম তিন ওভারে ১৫ রান খরচায় একটি উইকেট পাওয়া সাকিব আল হাসান নিজের শেষ ওভারে দিয়ে ফেলেন ২৩ রান। তিন ছক্কা ও একটি চার হজম করতে হয় এ বাঁহাতি স্পিনারকে।

শরিফুল ইসলাম ৪ ওভালে ৪০ রান দিয়ে নেন দুটি উইকেট। মোস্তাফিজুর রহমান কোটা শেষ করেন ৩৭ রানে। ইনিংসের ১৩তম ওভারে বোলিংয়ে এসে কোনো রান খরচ না করেই উইকেট নেন। পুরানকে এলবিডব্লিউ করে ভাঙেন জুটি। মেডেন উইকেট সেই বোলারকে পরে আর আনার সাহস করেননি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডমিনিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেজর মোজাফফরকে গ্রেপ্তার: জিয়া হত্যাকাণ্ডের অমীমাংসিত রহস্য উদঘাটনের সম্ভাবনা

জুলাই ১৭, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সতর্কতা

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় তেলের দাম ঊর্ধ্বমুখী

জুলাই ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসা বিষয়ে যা জানালো যুক্তরাষ্ট্র

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারে আস্থা, নতুন সহযোগিতার পথে আইএমএফ

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT