চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের রোগীদের ভারতে চিকিৎসা বিল পরিশোধ সহজ করল ভিসা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২২
অর্থনীতি, স্বাস্থ্য
A A

একজন রোগী বা রোগীর সেবাদাতা অনলাইনেই হাসপাতাল, চিকিৎসক ও তাদের প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের বিষয়টি বাছাই করে ভিসা কার্ডের মাধ্যমে তাদের বিল পরিশোধ করতে পারবেন।

ভারতে স্বাস্থ্যসেবা গ্রহণে ইচ্ছুক বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার মানুষদের চিকিৎসা সেবা সংক্রান্ত বিল পরিশোধের পদ্ধতি সহজ করতে হাসপাতাল সেবা ডেলিভারি প্ল্যাটফর্ম ভাইদামের সাথে অংশীদারিত্ব করেছে ডিজিটাল পেমেন্ট সেবাদাতা প্রতিষ্ঠান ভিসা (এনওয়াইএসই:ভি)।

ভিসা’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতে পৌঁছে চিকিৎসাসেবা গ্রহণ করে ভারতের হাসপাতালগুলোতে বিল পরিশোধ করা যাবে। বাংলাদেশে ইস্যু করা ভিসা কার্ডের মাধ্যমে তারা বিল পরিশোধ করতে পারবেন। চিকিৎসা সেবা গ্রহণের জন্য অন্য দেশে গিয়ে বিভিন্ন জটিলতা এড়াতে চিকিৎসা সেবা প্রার্থীদের বুকিং থেকে শুরু করে চিকিৎসা প্রক্রিয়ায় সহযোগিতা করতে একজন কেস অফিসার তাদেরকে সহযোগিতা করবে। ভিসা ও ভাইদামের মধ্যে এ অংশীদারিত্ব ভারতে চিকিৎসা সেবা গ্রহণে ইচ্ছুকদের চিকিৎসা সেবা গ্রহণের বিল পরিশোধ করার বিষয়টিকে আরও সহজ করবে। এ অফারটি আগামী ১৯ ডিসেম্বর পর্যন্ত চলমান থাকবে। এ বিষয়ের অন্যান্য শর্তাবলী এ ওয়েবসাইট (www.vaidam.com) থেকে দেখা যাবে।

ভিসা’র বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সৌম্য বসু বলেন, বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক মানুষ চিকিৎসা সেবা গ্রহণের জন্য ভারতে যায়। তাই, বাংলাদেশের নাগরিকরা যাতে ভারতে স্বাচ্ছ্যন্দে, বিস্তৃত পরিসরের চিকিৎসা সেবা গ্রহণ করতে পারেন এবং চিকিৎসা বাবদ খরচ ভিসা কার্ড ব্যবহার করে সহজে পরিশোধ করতে পারেন, সে কারণে ভারতের বিভিন্ন সেরা হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা গ্রহণের জন্য বাংলাদেশের মানুষদের ছাড় সুবিধার বিষয়টি নিশ্চিত করতে পেরে আমরা আনন্দিত।

এ অংশীদারিত্বের ফলে ভাইদামের মাধ্যমে চিকিৎসা সেবা গ্রহণে ইচ্ছুক ভিসা’র কার্ডধারীরা ভারতে সার্জারি সহ অন্যান্য ইন-পেশেন্ট চিকিৎসায় ১০ শতাংশ পর্যন্ত ছাড় সুবিধা উপভোগ করতে পারবেন বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

এ নিয়ে ভাইদাম হেলথের (www.vaidam.com) কো-ফাউন্ডার পঙ্কজ চন্দনা বলেন, গত ছয় বছরে এখন পর্যন্ত হাজারও মানুষকে চিকিৎসা সেবা প্রদান করার মাধ্যমে এখন আমরা বিশ্বজুড়ে সবচেয়ে বিশ্বস্ত ব্র্যান্ড ভিসা’র গর্বিত অংশীদার হয়েছি, যাতে করে ভিসার কার্ডধারীরা ভাইদাম হাসপাতাল নেটওয়ার্কের মাধ্যমে সেবা গ্রহণ করে দ্রুত সুস্বাস্থ্য লাভ করতে পারেন।

Reneta

ভাইদাম প্ল্যাটফর্মটি বাংলাদেশ ও নেপালসহ অসংখ্য দেশ থেকে স্বাস্থ্যসেবা গ্রহণে ইচ্ছুক রোগীদের বিভিন্ন চিকিৎসা সেবাপ্রাপ্তিতে ভারতজুড়ে প্রায় একশ’টি হাসপাতালে গুরুতর অসুস্থ রোগীদের জন্য বিশেষজ্ঞ সেবার বিষয়টি নিশ্চিত করতে সহায়তা করে। এছাড়াও, রোগীদের ভিসা আমন্ত্রণ ও ভারতে পৌঁছানোর পর ভাইদাম রোগীদের ভ্রমণ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়গুলোতে সহযোগিতা করে থাকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারতে চিকিৎসাভিসা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানে টানা সপ্তম রাতেও যুক্তরাষ্ট্রের হামলা, পাল্টা হামলার দাবি তেহরানের

জুলাই ১৮, ২০২৬

‘দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে’

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জন্মশতবর্ষে রোমেনা আফাজ: বনহরের স্রষ্টাকে নতুন করে স্মরণ

জুলাই ১৮, ২০২৬

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫ হাজার ছাড়াল

জুলাই ১৮, ২০২৬

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT