চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের টেস্ট দলও ১৮ সদস্যের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A
প্রাথমিক দলে ছিলেন ২০ ক্রিকেটার। সেখান থেকে বাদ দেয়া হয়েছে নুরুল হাসান সোহান ও খালেদ আহমেদকে। বাকি ১৮ ক্রিকেটারকে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডের পর টেস্ট দলে ফিরেছেন সাকিব আল হাসান। নেতৃত্বে থাকছেন যথারীতি মুমিনুল হক।

হাসান মাহমুদ ও ইয়াসির আলি ছাড়া দলের সবার টেস্ট খেলার অভিজ্ঞতা রয়েছে। এ দুজনই গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের দলে ছিলেন। যদিও টেস্ট ক্যাপ পরা হয়নি তাদের।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও বাংলাদেশ দল ছিল ১৮ জনের। পাঁচ ক্রিকেটারের মাঠে নামাই হয়নি। প্রথম দুই ম্যাচ একই দল নিয়ে নামে টাইগাররা। তৃতীয় ও শেষ ম্যাচে একাদশে আসে দুই পরিবর্তন।

এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সাকিব। অলরাউন্ড নৈপুণ্যে প্রত্যাবর্তন রাঙিয়ে পান সিরিজ সেরার পুরস্কার।

সাকিব সবশেষ টেস্ট খেলেছেন ২০১৯ সালের সেপ্টেম্বরে। চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সব ঠিক থাকলে  ১৫ মাস বিরতির পর আগামী ৩ ফেব্রুয়ারি বন্দরনগরীতেই লাল বলের ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটবে সাকিবের।

বাংলাদেশের টেস্ট দল
মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মো: মিঠুন, লিটন দাস, ইয়াসির আলি চৌধুরী, সাইফ হাসান, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সাদমান ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, আবু জায়েদ রাহি, ইবাদত হোসেন, হাসান মাহমুদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT