চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের কোনো পেসারই অভিজ্ঞ না: মুমিনুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২২ অপরাহ্ণ ১৯, মে ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: শুনতে খারাপ লাগলেও বাস্তবতা এমনই। টেস্টে বাংলাদেশ একেক সময়ে একেক পেসার খেলানোয় নামের পাশে ম্যাচ সংখ্যা বাড়েনি তাদের। নিটক অতীতে সাদা পোশাকে খেলেছেন কিংবা এখন খেলছেন, এমন তালিকায় কারোরই অন্তত ২০ টেস্ট খেলার অভিজ্ঞতা হয়নি। সবচেয়ে বেশি ১৪ টেস্ট করে খেলেছেন মোস্তাফিজুর রহমান ও ইবাদত হোসেন।

আবু জায়েদ রাহি খেলেছেন ১৩ টেস্ট। তাসকিন আহমেদ ১১ টেস্ট। দুই অঙ্ক ছুঁতে পারেননি বাকিরা। অনেকের উপর নির্ভরতায় অনির্ভর হয়ে উঠেছে পেস আক্রমণ। এক্ষেত্রে অবশ্য চোটও অনেকটা দায়ী।

‘পেস বোলাররা যদি আরেকটু ভালো বোলিং পারত’ মুমিনুল হকের এ কথার সঙ্গে মিশে থাকল আক্ষেপের সুর। চট্টগ্রামের ন্যাড়া উইকেটে শ্রীলঙ্কান পেসাররা সফল হলেও বাংলাদেশের খালেদ আহমেদ-শরিফুল ইসলাম ব্যর্থ।

বাংলাদেশের দশটির মধ্যে সাত উইকেটই তুলে নিয়েছেন শ্রীলঙ্কার দুই পেসার। স্বাগতিকদের খালেদ-শরিফুল পাননি কোনো সাফল্য। সব উইকেটই তুলতে হয়েছে স্পিনারদের।

দ্বিতীয় ইনিংসে শরিফুল চোটের কারণে বল হাতে নিতে পারেননি। পেস আক্রমণে একা ছিলেন খালেদ। এবারও উইকেটহীন তিনি। পেসারদের নিয়ে বাংলাদেশ অধিনায়কের আক্ষেপ থাকা তাই স্বাভাবিকই।

২৩ মে মিরপুরে শুরু ‍হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। সেখানে খেলা হচ্ছে না শরিফুলের। ব্যাটিং করার সময় আঙুলে চিড় ধরায় চার সপ্তাহের জন্য ছিটকে গেছে তিনি। তাসকিন আহমেদ আগে থেকেই চোটে ভুগছেন।

Reneta

দুই পেসার না থাকায় বাংলাদেশ আইপিএলে খেলতে থাকা মোস্তাফিজুর রহমানকে দলে চাইবে কিনা এমন প্রশ্নে আশাবাদী হওয়ার মতো কিছু বলেননি মুমিনুল। বাঁহাতি পেসারের ক্যারিয়ার ৬ বছরের হলেও মাত্র ১৪ টেস্ট খেলেছেন। অনেকটা সময় পেরিয়ে গেলেও টেস্টে অনভিজ্ঞই তাই পেস আক্রমণ।

‘জানি না মোস্তাফিজ কয়টা টেস্ট খেলেছে, সত্যি বলতে আমাদের দেশের কোনো পেস বোলারই অভিজ্ঞ না। ২০ টাও (ম্যাচ) হবে কিনা সবমিলিয়ে সন্দেহ আছে। মনে হয় অভিজ্ঞতাটাই ম্যাটার করছে এইখানে। আর মোস্তাফিজের বিষয়টাতে বোর্ড সিদ্ধান্ত নেবে কী করবে। ডিমান্ড (অধিনায়কের) বলতে যদি বোর্ড দেয় তাহলে অবশ্যই খেলবে।’

‘আসলে আপনার যেটা দেখতে হবে মোস্তাফিজ লাল বলে কতদিন খেলেছে। এখানে কিন্তু অনেককিছু নির্ভর করে। আর ফিটনেসের একটা ইস্যু থাকে। এখন যদি ওকে দরকার হয় তাহলে অবশ্যই খেলবে। দেখেন আমাদের ফ্রন্টলাইনার দুটো পেসার নেই, শরিফুল-তাসকিন। যখন প্রয়োজন হবে তবে অবশ্যই সে খেলবে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টমুমিনুললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বেলজিয়ামের বিপক্ষে জিতে ১৬ বছর পর সেমিফাইনালে স্পেন, প্রতিপক্ষ ফ্রান্স

জুলাই ১১, ২০২৬

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT