চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের কোচিংস্টাফে সালাউদ্দিনকে চান সুজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৭ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

স্থানীয় সফল কোচদের জাতীয় দলে যুক্ত করার দাবি বহুদিনের। এবার অবশ্য টনক নড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। টি-টুয়েন্টি বিশ্বকাপে দলের চরম ব্যর্থতার পর অনেক কিছু অদল-বদলের দিকে যাচ্ছে বোর্ড। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের জন্য জাতীয় দলের টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনকে। মাঠের কাজ শুরুর প্রথম দিনেই তিনি বললেন, স্থানীয় কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে বাংলাদেশ দলের সেটআপে যুক্ত করার চেষ্টার কথা। 

রোববার সকালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে পাকিস্তান সিরিজের জন্য পাঁচ ক্রিকেটারকে নিয়ে অনুশীলনে আসেন সুজন। নাজমুল হোসেন শান্ত, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, কামরুল ইসলাম রাব্বি ও তানভির ইসলামকে দেখা যায় অনুশীলন করতে।

একাডেমি মাঠে এসেছিলেন সালাউদ্দিনও। ছিলেন বোর্ডের অধীনে থাকা স্থানীয় কোচ বাবুল আহমেদ, ফয়সাল হোসেন ডিকেন্স ও বিসিবির পরিচালনা বিভাগের সহাকারী ম্যানেরজার শাহরিয়ার নাফীস। সুজন-সালাউদ্দিন লম্বা সময় নিয়ে আলাপ করেন।

পরে সংবাদমাধ্যমকে সুজন জানান, সালাউদ্দিনকে বাংলাদেশের জাতীয় দলের সেটআপে যুক্ত করতে চান তারা, ‘সম্ভাবনা তো অবশ্যই সেজন্য চেষ্টা করছি। যদিও এটা সালাউদ্দিনের ব্যাপার ও আসবে কিনা। আমরা চাই ওকে বাংলাদেশের সেটআপের সঙ্গে নিতে।’

ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেটে গত মৌসুমে গাজী গ্রুপের কোচিং করিয়েছেন সালাউদ্দিন। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে দুই বার শিরোপা এনে দিয়েছেন তিনি। স্থায়ী চাকরি হিসেবে সালাউদ্দিন যুক্ত আছেন মাস্কো সাকিব একাডেমিতে।

সাকিব-তামিমদের প্রিয় কোচ সালাউদ্দিন সে জায়গা ছেড়ে বিসিবির সঙ্গে যু্ক্ত হবেন কিনা; এ ব্যাপারে তার সিদ্ধান্ত জানা যায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোচবিসিবিলিড স্পোর্টসসালাউদ্দিনসুজন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

জুলাই ১৬, ২০২৬

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

জুলাই ১৬, ২০২৬

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

জুলাই ১৬, ২০২৬

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT