চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশের আলো ঝলমলে দিন

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:৫৮ অপরাহ্ণ ১৪, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

দিনের শুরুতেই উইকেট হারানোর হতাশা। জাকির হাসান ফিরে যান মাত্র ১ রান করে। আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় দেখান দৃঢ়তা। বাউন্ডারির ফোয়ারায় বাংলাদেশের সংগ্রহ বড় করতে থাকেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে ২১২ রানে জুটি পথ দেখায় বড় সংগ্রহের। আফগানিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথমদিনের খেলা শেষে ভালো অবস্থানে রয়েছে টিম টাইগার্স।

৭৯ ওভার ব্যাট করে ৫ উইকেট হারিয়ে লিটন দাসের দলের সংগ্রহ ৩৬২ রান। টেস্টের একদিনে এটি তৃতীয় সর্বোচ্চ সংগ্রহ টাইগারদের। এরআগে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৮৮ রান একদিনে বাংলাদেশের সর্বোচ্চ।

আফগানদের এলোমেলো বোলিংয়ের বিপরীতে বাংলাদেশ খুব সহজেই বড় সংগ্রহের ভিত গড়েছে প্রথমদিনে। মি. এক্সট্রা থেকেই এসেছে ৩১ রান। যার মধ্যে নো বল ১৫টি, ওয়াইড ৭টি।

দীর্ঘ ২৭ মাসের বিরতি কাটিয়ে টেস্ট খেলতে নামে আফগানিস্তান। বোলিং-ফিল্ডিংয়ে অনভ্যস্থতার ছাপও ফুটে ওঠে। দুর্বলতার ফায়দা নিয়ে বাংলাদেশ করেছে কার্যকরী ব্যাটিং। লাল বলের পাঁচ দিনের লড়াইয়ে বুধবার এগিয়ে থাকল বাংলাদেশ।

মুশফিকুর রহিম ৪১ ও মেহেদী হাসান মিরাজ ৪৩ রানে অপরাজিত থেকে দিন শেষ করে বড় সংগ্রহের আশা জাগিয়েছেন। দ্বিতীয় দিনে বাংলাদেশর স্কোরটা কত বড় হয়, সেটিই দেখার। মিরাজ-মুশফিকের পর অবশ্য স্বীকৃত ব্যাটার কেউ নেই।

প্রথমদিনের বড় প্রাপ্তি নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি। সাদা বলের পর লাল বলের ক্রিকেটেও দেখাচ্ছেন ঝলক। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি টেনে নিয়ে যান দেড়শর কাছে। ওয়ানডে স্টাইলে খেলে ১৭৫ বলে ১৪৬ রানে আউট হন। মারেন ২৩টি চার ও দুটি ছক্কা।

Reneta

জয় করে যান ৭৬ রান। খেলেন ১৩৭ বল। ডানহাতি ওপেনার চার মারেন ৯টি।

দুই জুনিয়রের লড়াইয়ের দিনে হতাশ করেন মুমিনুল হক। শুরু থেকেই নড়বড়ে থাকা বাঁহাতি ২৫ বলে একটি করে চার-ছয়ে ১৫ রানে আউট হন। অধিনায়ক লিটন ছুঁতে পারেননি দুইঅঙ্ক। ১৫ বলে ৯ রান করে আউট তিনি।

নিজাত মাসুদ দুটি উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন জাহির খান, আমির হামজা ও রহমত শাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়বাংলাদেশ-আফগানিস্তানমিরপুরমিরাজমুশফিকলিটনলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ২ শিশুর মৃত্যু

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যারিস্টার রফিকুল ইসলামের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর প্রতিনিধি

জুন ৩০, ২০২৬

৮৬-তে সৈয়দ আব্দুল হাদী, দিনভর বিশেষ আয়োজনে চ্যানেল আই

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর চীন সফরের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে: গ্লোবাল টাইমস

জুন ৩০, ২০২৬

জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT