চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরো ১৩০ দেশে চালু হলো ডেটা সাশ্রয়ী ইউটিউব গো

চ্যানেল আই টেক চ্যানেল আই টেক
১০:১০ পূর্বাহ্ণ ০২, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
ইউটিউব গো

ইউটিউবের ডেটা সাশ্রয়ী অ্যাপ ‘ইউটিউব গো‘ আরো প্রায় ১৩০টি দেশে চালু করেছে গুগল। যেসব দেশে ইন্টারনেট বেশ ব্যয়বহুল এবং ধীরগতির, সেসব দেশের কথা মাথায় রেখে অ্যাপটি তৈরি করা হয়েছিল।

গত বছরের এপ্রিলে ইউটিউব গো পরীক্ষামূলকভাবে চালু করা হয়। শুরুতে শুধুমাত্র ভারতের ব্যবহারকারীদের জন্য চালু করা হলেও গত বছরের নভেম্বরে আরও কয়েকটি দেশে অ্যাপটি চালু করা হয়েছিল।
মূর্তিকারিগর
অ্যাপটির মাধ্যমে ব্যবহারকারীরা অফলাইনে দেখার জন্য ভিডিও ডাউনলোড করে রাখতে পারবেন। সাধারণত ইউটিউব রেড সাবস্ক্রিপশনের মাধ্যমে মাসে ১০ ডলারের বিনিময়ে এ সুবিধা পাওয়া গেলেও ইন্টারনেট সুবিধার দিক থেকে পিছিয়ে আছে এমন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে ইউটিউব গো অ্যাপের মাধ্যমে সুবিধাটি দিচ্ছে গুগল।

ইউটিউব গো

অফলাইনের জন্য ডাউনলোড করা ভিডিও অন্য ব্যবহারকারীদের সাথে শেয়ার করার সুবিধাও পাওয়া যাবে এই অ্যাপটির মাধ্যমে। নতুনভাবে অ্যাপটিতে আরও কিছু ফিচারও যুক্ত করা হয়েছে। এখন অ্যাপটির মাধ্যমে যেকোনো ভিডিও হাই রেজ্যুলেশনে দেখা যাবে এবং ডাউনলোড করা যাবে। এখন পর্যন্ত অ্যাপটির শুধুমাত্র অ্যান্ড্রয়েড সংস্করণ উন্মুক্ত করা হয়েছে।

তবে সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ১৫০টি দেশে চালু করা হলেও বিভিন্ন উন্নত দেশ যেমন- মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, জার্মানি, দক্ষিণ কোরিয়া, জাপান, ফ্রান্স কিংবা ব্রিটেনে অ্যাপটি চালুর পরিকল্পনা নেই ইউটিউবের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউব
শেয়ারTweetPin

সর্বশেষ

চলতি করবর্ষের ই-রিটার্ন সেবা চালু, আগাম রিটার্নে ৫ শতাংশ কর প্রণোদনা

জুলাই ২২, ২০২৬

ফাহমিন জাফরের পড়ার টেবিল এখনও গুছিয়ে রেখেছেন মা

জুলাই ২২, ২০২৬

ককরোচ জনতা পার্টির বিক্ষোভে দমন-পীড়নের প্রতিবাদে বিরোধীদলগুলোর একাত্মতা

জুলাই ২২, ২০২৬

নারীকাণ্ডে জামায়াতের এমপি গাজী নজরুল ইসলামের বিচার ও বহিষ্কারের দাবি

জুলাই ২২, ২০২৬

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ‘গডজিলা’ অভিনেত্রীর মৃত্যু

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT