চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-শ্রীলঙ্কা: ইতিহাস কী বলছে?

আরেফিন আরিফআরেফিন আরিফ
১১:০৭ পূর্বাহ্ণ ১১, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

সাউথ আফ্রিকাকে হারিয়ে দ্বাদশ বিশ্বকাপে ‘উজ্জ্বল’ শুরুর পর টানা দুই হারে কোণঠাসা বাংলাদেশ। ঘুরে দাঁড়ানোর ম্যাচে মঙ্গলবার শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। লঙ্কানদের বিপক্ষে গত কয়েকবছরে ধারাবাহিক সাফল্য আছে টাইগারদের। জয়ে ফেরার জন্য হাথুরুসিংহের দল তাই পছন্দের প্রতিপক্ষই হতে পারে!

ব্রিস্টলে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ মাঠে গড়াবে বেলা ৩টা ৩০ মিনিটে। টানা দুই ক্ষত ভুলতে লঙ্কানদের হারিয়ে ছন্দে ফিরতে মরিয়া বাংলাদেশ। অন্যদিকে বৃষ্টির কারণে পাকিস্তান ম্যাচ ভেসে যাওয়ায় শ্রীলঙ্কাও দুই পয়েন্টের জন্য মরিয়া হয়েই মাঠে নামবে।

পাকিস্তান ম্যাচ পরিত্যক্ত হওয়ায় কার্যত লাভ হয়েছে শ্রীলঙ্কারই। না খেলেও এক পয়েন্ট পাওয়ার পাশাপাশি বাংলাদেশ ম্যাচের আগে সবমিলিয়ে ছয়দিন বিরতি পেয়েছে ১৯৯৬ সালের চ্যাম্পিয়নরা। নিজেদের ভুলগুলো শুধরে নিয়ে তরতাজা থেকেই মাঠে নামতে পারছে লঙ্কানরা।

সংখ্যা কথা বলে শ্রীলঙ্কার হয়ে, তবে…
আন্তর্জাতিক ওয়ানডেতে মুখোমুখি সাক্ষাতে যোজন-যোজন এগিয়ে শ্রীলঙ্কা। ৩৬ বারের সাক্ষাতে লঙ্কানদের মাত্র ৭ বার হারাতে পেরেছে টাইগাররা। বিশ্বকাপের পরিসংখ্যানও কথা বলছে শ্রীলঙ্কার হয়েই। বিশ্বমঞ্চে তিনবারের মুখোমুখি লড়াইয়ে প্রতিবারই বাংলাদেশকে হারতে হয়ে শ্রীলঙ্কার কাছে।

তবে ফর্ম এবং শক্তিমত্তা দুটোরই পরিবর্তন ঘটেছে সেইসব হারের পরের সময়টাতে। শ্রীলঙ্কা একদশক আগে যেমন ছিল, বাংলাদেশ এখন ততটাই শক্তিশালী দল! অন্যদিকে একদশক আগের বাংলাদেশের মতো উল্টো পথে চলেছে লঙ্কানরা! দেশটির ক্রিকেট পারফরম্যান্সই কেবল নয়, মাঠের বাইরেও এলোমেলোর ছাপ। যা ভোগাচ্ছে দলটিকে।

ইতিহাস, ঐতিহ্য ও পরিসংখ্যান, শ্রীলঙ্কার হয়ে কথা বললেও তাই সাম্প্রতিক পারফরম্যান্স বাংলাদেশের হয়েও হাওয়া ইচ্ছে। গত বছর এশিয়া কাপের ম্যাচে এই শ্রীলঙ্কাকেই ১৩৭ রানের বড় ব্যবধানে হারানোর টাটকা সুখস্মৃতি মাশরাফীদের ব্রিস্টলে অনুপ্রেরণা দেবে। গত কয়েকবছরে লঙ্কানদের বিপক্ষে দেশে-বাইরে সব জায়গাতেই দারুণ ধারাবাহিক টাইগার দল।

Reneta

শ্রীলঙ্কার টপ ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ফর্ম বেশ নাজুক। বিশেষ করে মিডলঅর্ডার ব্যাটসম্যানরা অফফর্মে থাকায় বাংলাদেশের বিপক্ষে ভুগতে হতে পারে তাদের। বাংলাদেশ ম্যাচের আগে বড় এক ধাক্কাও খেয়েছে শ্রীলঙ্কা। আফগানিস্তান ম্যাচে জয়ের নায়ক নুয়ান প্রদীপ ইনজুরির কারণে বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে পড়েছেন। সাকিব-মুশফিকদের বিপক্ষে কঠিন পরীক্ষায় মালিঙ্গার সঙ্গীকে ছাড়াই নামতে হবে লঙ্কান বোলিং আক্রমণকে।

সেখানে সাউথ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করার পর টানা দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের কাছে হার বাংলাদেশকেও চাপে ফেলেছে। সেই চাপ কাটিয়ে উঠতে হলে শ্রীলঙ্কা ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। নয়তো ধূসর হয়ে যাবে সেমিফাইনালে খেলার স্বপ্ন। জয়ের ধারায় ফিরতে মরিয়া টাইগার শিবির একাদশে পরিবর্তন আনার পরিকল্পনা এঁটেছে।

শুরুর তিন ম্যাচে রান না পাওয়ায় লিটন দাসের কাছে জায়গা ছেড়ে দিতে হচ্ছে মোহাম্মদ মিঠুনকে। পেসার রুবেল হোসেনের খেলার সম্ভাবনা আছে। তিনি খেললে বাদ পড়তে পারেন স্পিন-আলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে সাকিব আল হাসানের ঊরুর চোট আছে। সাকিব না খেললে একাদশে টিকে যাবেন মিরাজ।

ব্রিস্টলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে বড় প্রতিপক্ষ হতে পারে বৃষ্টি। স্থানীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে যদি ম্যাচ বাতিল হয়, তবে বাংলাদেশের জন্য সেমিফাইনালে ওঠার পথ অনেকটাই কঠিন হয়ে যাবে।

মাশরাফী তাই শ্রীলঙ্কা ম্যাচটি যেন ঠিকঠাক মাঠে গড়ায় সেটি মনেপ্রাণে চাইছেন। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে টাইগার দলনায়ক বললেন, ‘ম্যাচটা না হলে আমাদের জন্য সমীকরণ অনেক কঠিন হয়ে যাবে। ম্যাচটা অবশ্যই হওয়া খুব প্রয়োজন। শেষ দুটি ম্যাচের একটিতে জিততে পারলে অনেক প্রয়োজন নাও হতে পারতো। কিন্তু এখন খুবই প্রয়োজন। আমরা অবশ্যই চাচ্ছি যেন ম্যাচটা হয়।’

চোখ থাকবে যাদের উপর
তামিম ইকবাল (বাংলাদেশ): বাংলাদেশের ইতিহাসের সন্দেহাতীতভাবে সেরা ব্যাটসম্যান তিনি। গত কয়েকবছর ধরেই ব্যাট হাতে দারুণ সময় পার করছেন বাঁহাতি ওপেনার। কিন্তু বিশ্বকাপ এলেই যেন নিজেকে হারিয়ে ফেলেন তামিম। দ্বাদশ বিশ্বকাপের প্রথম তিন ম্যাচেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। শ্রীলঙ্কার বিপক্ষে তামিমের কাছে তাই বড় একটা ইনিংস ‘পাওনা’ বাংলাদেশের।

লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা): এশিয়া কাপে বাংলাদেশের বিপক্ষে সবশেষ দেখায় শ্রীলঙ্কা হারলেও সেই ম্যাচে উজ্জ্বল ছিলেন লাসিথ মালিঙ্গা। ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন লঙ্কান গতিতারকা। বাংলাদেশের বিপক্ষে বরাবরই সফল তিনি। মঙ্গলবারের গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগারদের জন্য হুমকি হয়ে উঠতে পারেন।

টিম নিউজ
বাংলাদেশ: টাইগার একাদশে পরিবর্তন আসতে যাচ্ছে। সিমিং কন্ডিশনে স্পিনিং-অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে বসিয়ে রুবেল হোসেনকে নিতে পারে বাংলাদেশ। মিঠুনকে বসিয়ে লিটনকে একাদশে নেয়া হবে বলে জোর আলোচনা চলছে। সবচেয়ে বড় আলোচনা সাকিব আল হাসানকে নিয়ে, ঊরুর চোটে তার খেলার সম্ভাবনাই ফিফটি-ফিফটি।

শ্রীলঙ্কা: নুয়ান প্রদীপ ছিটকে পড়ায় তার জায়গায় একাদশে ঢুকতে পারেন জীবন মেন্ডিস। তেমন হলে নিউজিল্যান্ড ম্যাচের একাদশ নিয়ে মাঠে নামবে লঙ্কানরা। এটি শ্রীলঙ্কার ব্যাটিং-গভীরতা বাড়াবে।

সম্ভাব্য একাদশ
বাংলাদেশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান/মেহেদী হাসান মিরাজ, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মাশরাফী বিন মোর্ত্তজা ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা: কুশল পেরেরা, দিমুথ করুনারত্নে, লাহিরু থিরিমান্নে, অ্যাঞ্জেলো ম্যাথুজ, কুশল মেন্ডিস, মিলিন্দা সিরিবর্ধনে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, ইসুরু উদানা, জীবন মেন্ডিস, সুরঙ্গা লাকমাল ও লাসিথ মালিঙ্গা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-শ্রীলঙ্কাবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

কারেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ জিম্বাবুয়ের

জুলাই ৯, ২০২৬
ছবি: বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম প্রধানমন্ত্রীর ছবি ছাড়া আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান

জুলাই ৯, ২০২৬

তুরস্কের সহায়তায় বগুড়ায় হবে ড্রোন কারখানা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

ফ্রান্স ম্যাচে থাকছেন না আসরে মরক্কোর সর্বোচ্চ গোলতাদা

জুলাই ৯, ২০২৬

৭৮ তম এমি অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেলেন যারা

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT