চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ থেকে চিকিৎসক-নার্স নিয়োগে সৌদির আশ্বাস

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
১:১৩ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
সৌদি আরব

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিসহ সকল অভিবাসীদের করোনাভাইরাসের ফ্রি চিকিৎসা সেবা প্রদানের জন্য সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

সৌদি স্বাস্থ্য উপমন্ত্রী ড. হানি জোখদারের সাথে এক ভার্চুয়াল সভায় রাষ্ট্রদূত এ ধন্যবাদ জ্ঞাপন করেন।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম(বার) বাংলাদেশ থেকে চিকিৎসক, নার্স, টেকনিশিয়ান ও স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মী সৌদি আরবে নিয়োগের জন্য অনুরোধ জানান। এছাড়া বাংলাদেশের পোস্ট-গ্র্যাজুয়েশন মেডিক্যাল ডিগ্রীর অনুমোদন ও মেডিক্যাল বিষয়ক জ্ঞান ও অভিজ্ঞতা শেয়ার করা বিষয়ক প্রোগ্রামের বিষয়ে সৌদি কর্তৃপক্ষকে অনুরোধ জানান। সৌদি স্বাস্থ্য উপমন্ত্রী এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।

Banglabid

রাষ্ট্রদূত সফল ও কার্যকরভাবে করোনাভাইরাস মোকাবেলার জন্য সৌদি সরকারের প্রশংসা করেন। যার ফলে সৌদি আরবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে।

সৌদি স্বাস্থ্য উপমন্ত্রী ড. হানি জোখদার জানান, সৌদি সরকার করোনার দ্বিতীয় ঢেউ এর জন্য প্রস্তুতি গ্রহণ করেছে এবং সকল ধরণের স্বাস্থ্যসেবা প্রদানে প্রস্তুত রয়েছে।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী করোনাভাইরাসের চিকিৎসা প্রদানে দায়িত্ব পালনকালে সৌদি আরবে বাংলাদেশি চিকিৎসক ও সাস্থ্যকর্মীসহ যে সকল বাংলাদেশি অভিবাসীগণ নিহত হয়েছেন তাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন।  সৌদি স্বাস্থ্য উপমন্ত্রী ড. হানি জোখদার দায়িত্ব পালনকালে চিকিৎসকদের মৃত্যুকে সর্বোচ্চ ত্যাগ বলে অভিহিত করেন। রাষ্ট্রদূত স্বাস্থ্য উপমন্ত্রীকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সৌদি আরবকে ভাতৃত্বের নিদর্শন স্বরূপ পাঠানো মাস্ক ও পিপিই গ্রহণ করার জন্য অনুরোধ জানান।

Reneta

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস এর প্রাদুর্ভাবে সৌদি আরব জুড়ে দীর্ঘসময় কারফিউ লকডাউন জারি করে সৌদি সরকার। কর্মহীন হয়ে পড়ে বিপুল সংখ্যক স্থানীয় এবং প্রবাসী নাগরিক। কর্মহীন নাগরিকদেরকে স্বাভাবিক কাজকর্মে ফিরিয়ে আনতে সৌদি সরকার নানা পদক্ষেপ গ্রহণ করেন। এরপর থেকে কিছুটা স্বাভাবিক জীবনযাত্রা ফিরে আসলেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর প্রভাব এখনো বিদ্যমান। স্বাস্থ্যবিধি মেনে জীবনযাত্রা স্বাভাবিক করার চেষ্টা করছেন সৌদি সরকার।

পাশাপাশি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত এক হাজারের অধিক প্রবাসী বাংলাদেশি মৃত্যুবরণ করেছেন, আক্রান্ত হয়েছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। কোভিড-১৯ এ আক্রান্ত স্থানীয়দের পাশাপাশি বৈধ-অবৈধ অভিবাসী নাগরিকদেরও সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল-সৌদ।

সভা শেষে রাষ্ট্রদূত দুদেশের অর্থনৈতিক ভিশন বাস্তবায়নে সৌদি আরবের স্বাস্থ্যখাতসহ বিভিন্ন সেক্টরের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ইধিকাই হচ্ছেন শাকিবের ‘নিঃস্ব’ সিনেমার নায়িকা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

ফেনীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় কারখানা শ্রমিক নিহত

আগস্ট ১৩, ২০২৬

দীর্ঘদিন পর হাকিম-ছন্দা জুটি, সঙ্গে ইয়াশ-সুনেরাহ

আগস্ট ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি।

চাঁদপুরে ট্রেনে কাটা পড়ে মাদ্রাসাছাত্রীর মৃত্যু

আগস্ট ১৩, ২০২৬

‘বিহান’-এ প্রিয়ম-দোয়েল, কী আছে গল্পে?

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT