চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ ঘিরে কঠোর নিরাপত্তা, জয়ে প্রত্যয়ী দু’দল

সাইদুর রহমান শামীমসাইদুর রহমান শামীম
৭:৫৮ পূর্বাহ্ণ ০৬, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

এক বছরেরও কম সময়ের মধ্যে হোম ওয়ানডে সিরিজে বাংলাদেশের প্রতিপক্ষ  জিম্বাবুয়ে। মিরপুরের হোম অফ ক্রিকেটে শনিবার দুপুর ১টায় শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের ‘প্রান-আপ বাংলাদেশ-জিম্বাবুয়ে ওডিআই সিরিজ’র প্রথম ম্যাচ। র‌্যাঙ্কিংয়ে পেছনে থাকা জিম্বাবুয়েকে হারানোর লক্ষ্যের কথা শুনিয়েছেন অধিনায়ক মাশারফি।

ম্যাচ আয়োজনে নিছিদ্র  নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে বিসিবি। 

অক্টোবরে নিরাপত্তাহীনতার অজুহাতে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর স্থগিত হওয়ার পর এই সিরিজ দিয়েই বাংলাদেশের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেটের আসর। হোম অফ ক্রিকেটকে ঢেকে দেয়া হয়েছে নিরাপত্তার চাদরে। তাই বলে সিরিজ নিয়ে দুই দলের প্রস্তুতিতে কমতি নেই। ট্রফি উন্মোচনের আনুষ্ঠানিকতায় আত্মবিশ্বাসে ভরপুর দুই অধিনায়ক।  

ওয়ানডে র‌্যাঙ্কিং-এ সাত নম্বরে থাকা বাংলাদেশ চাইছে পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকার পর আরো একটি সিরিজ জয়। ইনজুরিতে দলের বাইরে সৌম্য, ডেঙ্গু থেকে সেরে মাঠে ফিরছেন অধিনায়ক। অতিথিদের জন্য হোম অফ ক্রিকেট ছেড়ে দিয়ে ম্যাচের আগের দিন ফতুল্লায় ‘টিম-টাইগার্সে’র অনুশীলনে অবাক হয়েছেন অনেকেই। 

অন্যদিকে আগের সফরে হোয়াইটওয়াশ হওয়া জিম্বাবুয়ে এবারের সফর শুরু করেছে একমাত্র ওয়ার্ম-আপ ম্যাচে বিসিবি একাদশকে ৭ উইকেটে হারিয়ে। এই জয়ে মাসাকাদজা ও ব্রেন্ডন টেইলরের মতো তারকাবিহীন এবারের জিম্বাবুয়েকে ভালো করার অনুপ্রেরণা যোগাচ্ছে। 

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবকটিতে জিতলে বাংলাদেশ পাবে এক পয়েন্ট, র‌্যাঙ্কিং-এ  থাকবে সপ্তম স্থানেই। আর র‌্যাঙ্কিং-এ এর দশম  জিম্বাবুয়ে সবকটি ম্যাচ জিতলে বাংলাদেশ হারাবে আট পয়েন্ট ও সপ্তম স্থান। 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

কিংবদন্তী সংগীতশিল্পী ফেরদৌসী রহমানকে লেডিস ক্লাবের সংবর্ধনা

জুলাই ১২, ২০২৬

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬ হলেন সামানজার সাঈদ

জুলাই ১২, ২০২৬

এক নজরে সেমির প্রতিপক্ষ, খেলা কবে কখন

জুলাই ১২, ২০২৬

বিশ্বকাপের ম্যাচ বিশ্লেষণে স্টুডিওতে আছেন আব্দুল গাফফার

জুলাই ১২, ২০২৬

কোয়ার্টার ফাইনালে মুখোমুখি আর্জেন্টিনা সুইজারল্যান্ড ও ইংল্যান্ড নরওয়ে

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT