চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর যৌথ টহল শুরু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ণ ০৪, অক্টোবর ২০২০
বাংলাদেশ
A A

শনিবার থেকে তৃতীয়বারের মতো বঙ্গোপসাগরে তিন দিনব্যাপী বাংলাদেশ-ভারতীয় নৌবাহিনীর যৌথ টহল-কর্পাট ও দ্বিপাক্ষিক মহড়া বঙ্গোসাগর শুরু হয়েছে। 

দুদেশের সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় এ টহলে বাংলাদেশ ও ভারতীয় নৌবাহিনীর জাহাজ এবং এমপিএ (মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট) অংশ নিচ্ছে।

শনিবার থেকে শুরু হওয়া এ যৌথ টহল ও মহড়া সোমবার পর্যন্ত চলবে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, যৌথ এ টহল ও মহড়ায় বাংলাদেশ নৌবাহিনীর দুটি যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যয়, বানৌজা আবু বকর ও ০১টি এমপিএ এবং ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কিলতান ও আইএনএস খুকরি এবং ০১টি এমপিএ অংশগ্রহণ করছে।

এর আগে যৌথ টহল ও মহড়ায় অংশগ্রহণের উদ্দেশ্যে নৌবাহিনী যুদ্ধজাহাজ বানৌজা প্রত্যয় ও বানৌজা আবু বকর শুক্রবার মংলা নৌজেটি ত্যাগ করে।

Reneta

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমুদ্র এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণ, চোরাচালান, মানবপাচার, জলদস্যুতা এবং মাদক পাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নিরসনের লক্ষ্যে এ যৌথ টহল ও মহড়া পরিচালিত হবে।

দু’দেশের এই যৌথ টহল ও মহড়া বঙ্গোপসাগরে নিজ নিজ জলসীমায় সমুদ্র বিষয়ক অপরাধ সম্পর্কিত তথ্য আদান-প্রদান, তথ্যাদির সঠিক ব্যবস্থাপনা, সমুদ্রপথে অবৈধ কার্যক্রম পরিচালনাকারী জাহাজসমূহ চিহ্নিতকরণ ও বিভিন্ন অপরাধ নিরসনকল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

এছাড়া যৌথ এ টহল ও মহড়ার সফল বাস্তবায়ন সমুদ্র পথে অপরাধমূলক কর্মকান্ড নিয়ন্ত্রণের পাশাপাশি আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা রক্ষা, সমুদ্র নিরাপত্তার ঝুঁকি মোকাবেলা ও সমুদ্র অর্থনীতির উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে আশা করা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসপিআর
শেয়ারTweetPin

সর্বশেষ

প্যারাগুয়ের সিনেটরের বর্ণবাদী মন্তব্যের কড়া জবাব দিলেন এমবাপে

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পাঁচ বছরে ১ কোটি বৈদেশিক কর্মসংস্থানের লক্ষ্য সরকারের

জুলাই ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশে পানিসম্পদ ব্যবস্থাপনায় কাজ করতে আগ্রহী ডাচ সরকার: নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত

জুলাই ৭, ২০২৬

দিনাজপুরে স্বামীর খুন্তির আঘাতে স্ত্রী খুন

জুলাই ৭, ২০২৬

রাঙ্গামাটিতে পাহাড়ধসে একজনের মৃত্যু, ঝুঁকিপূর্ণ এলাকা ছাড়তে মাইকিং

জুলাই ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT