চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ ও চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ পূর্বাহ্ণ ০৭, আগস্ট ২০২২
- সেমি লিড, বাংলাদেশ
A A

বাংলাদেশ ও চীনের মধ্যে সাক্ষরিত হয়েছে দ্বিপাক্ষিক সহযোগিতার চারটি সমঝোতা স্মারক। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও ঢাকা সফররত চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর ম‌ধ্যে দ্বিপা‌ক্ষিক বৈঠক শেষে তাদের উপস্থিতিতে সমঝোতা সাক্ষরিত হয়েছে।

রোববার (৭ আগস্ট) রাজধানীর এক‌টি হো‌টে‌লে বৈঠক শে‌ষে সাংবা‌দিক‌দের ব্রিফ ক‌রেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহ‌রিয়ার আলম। তিনি জানান, প্রায় দেড় ঘণ্টা ধরে বৈঠক চ‌লে। বৈঠ‌কে চীনা পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা দি‌য়ে‌ছেন, সোমবার (৮ আগস্ট) থে‌কে ভিসা এবং ট্রাভেল পারমিট চালু করবে ঢাকার চীনা দূতাবাস। সেসময় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

সমঝোতা স্মারকগু‌লো হচ্ছে- পিরোজপুরে অষ্টম বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ সেতুর হস্তান্তর সনদ, দুর্যোগ মোকাবিলা সহায়তায় পাঁচ বছর মেয়াদী সমঝোতা স্মারকের নবায়ন, ২০২২-২৭ মেয়াদে সংস্কৃতিক সহযোগিতা সমঝোতা স্মারকের নবায়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও চীনের ফার্স্ট ইনস্টিটিউট অব ওশেনোগ্রাফির মধ্যে মেরিন সায়েন্স নিয়ে সমঝোতা স্মারক।

এ‌দি‌কে মো‌মেন-ওয়াং ই-এর ম‌ধ্যে অনু‌ষ্ঠিত বৈঠক শে‌ষে চীনা উপ-রাষ্ট্রদূত হুয়ালন ইয়ান তার ভে‌রিফা‌য়েড ফেসবু‌কে পেজে জানান, চী‌নের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী বাংলা‌দে‌শের পররাষ্ট্রমন্ত্রী মোমেনের স‌ঙ্গে সাক্ষা‌তে ওয়াং ই ঘোষণা করেন যে সব বাংলাদেশি শিক্ষার্থীরা আজ (রোববার) থেকে চীনের ক্যাম্পাসে ফিরে যাবে। যত তাড়াতাড়ি সম্ভব বাংলা‌দে‌শি শিক্ষার্থী‌দের ভিসা দেওয়া হবে।

দুদিনের সফরে শ‌নিবার (৬ আগস্ট) বিকেল ৫টায় ঢাকায় আসেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে তা‌কে স্বাগত জানান কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। বিমানবন্দর থে‌কে চীনা পররাষ্ট্রমন্ত্রী সফ‌রের প্রথম কর্মসূচিতে রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬

মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে গ্যাস সংকট

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT