চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময়: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৫ অপরাহ্ণ ১৭, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

উন্নয়নে বাংলাদেশ এখন বিশ্বের বিস্ময় মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অর্থনৈতিক সক্ষমতা অর্জন করতে পেরেছি বলেই বিশ্বের উন্নত দেশগুলোর সঙ্গে প্রবৃদ্ধিতে আমরা এগিয়ে চলছি। যেটা দেখে বিশ্ব অবাক হচ্ছে। এখন যেখানেই যাই, সেই কদরটা পাই, দেশবাসীও সেই সম্মানটা পায়। 

সোমবার একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের পক্ষে দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাজেট নিয়ে নানামুখী আলোচনা-সমালোচনার জবাবে সংসদ নেতা বলেন: ‘নতুন অর্থবছরে আমাদের যে প্রস্তাবিত বাজেট এবং চলতি অর্থ বছরের সম্পূরক বাজেট এটা নিয়ে আলোচনা সংসদের ভেতর যেমন হচ্ছে; সংসদের বাইরেও ঠিক তেমনই হচ্ছে।  অনেকেই বলছেন এ বাজেট কিছুই না! যারা এ কথাগুলো বলছেন তাদের কাছে আমার প্রশ্ন, বাজেট যদি সঠিক নাই হবে তাহলে মাত্র ১০ বছরের মধ্যে বাংলাদেশ এতো উন্নয়ন করলো কিভাবে?’

‘‘অনেকেই বলেন, আমরা বাজেট দেই কিন্তু বাস্তবায়ন করতে পারি না। গত  ১৩ জুন সংসদে যে বাজেট উত্থাপন করা হয়েছিলো সেটি সংসদে পাশ হবে ২০ জুন। এরপর এ বাজেটের ওপর ভিত্তি করে আগামী বছর জুন পর্যন্ত মোট এক বছর উন্নয়ন কর্মকাণ্ড চালাবো। বছরের মাঝামাঝি এসে আমরা একটা হিসাব করি কোথায় কত টাকা ব্যয় হলো, কোন কোন উন্নয়ন প্রকল্প চলছে সেগুলো। কোন কোন প্রকল্প বাস্তবায়ন সম্ভব কোনটা কোনটা সম্ভব না, কোন খাতে আরও বেশি টাকা বরাদ্দের প্রয়োজন সেটা আমরা ঢেলে সাজাই।’’

প্রধানমন্ত্রী বলেন, এটা আমরা করে থাকি যাতে অর্থটা কাজে লাগে। কোন কোন খাতে বাজেট প্রয়োজন আছে বা নাই সেটা একটা নিদৃষ্ট সময় পরে ভেবে দেখার ব্যাপার আছে। কেননা, সব কাজ তো সব সময় একই গতিতে চলে না।

‘‘বাজেট বাস্তবায়ন করতে পারি না বাজেট দেই; এটা যদি বলেন, তাহলে বলবো মাত্র ৬১ হাজার কোটি টাকার বাজেট পেয়েছিলাম? ২০০৮ সালে আজ সেখানে আমরা ৫ লাখ কোটি টাকার ওপর চলে গেছি। যদি আমাদের বাস্তবায়নের দক্ষতাই না থাকবে এটা আমরা করলাম কিভাবে?

Reneta

জাতীয় সংসদে সম্পূরক বাজেটের ওপর সমাপণী বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: ২০১৮-১৯ অর্থবছরের মূল বাজেটের প্রাক্কলন ব্যয় ২২ হাজার ৩২ কোটি কমিয়ে ৪ লাখ ৪২ হাজার ৫শ’ ৪১ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৯-২০ অর্থবছরের বাজেটপ্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT