চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁচা-মরার ম্যাচে থাকছে না ‘মেসি-দিবালা’ জুটি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ০৫, অক্টোবর ২০১৭
স্পোর্টস
A A
আর্জেন্টিনা দলের খেলোয়াড়রা অনুশীলনে অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পেরুর বিপক্ষে বাঁচা-মরার ম্যাচে মেসি এবং দিবালাকে এক সঙ্গে না খেলানোর সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার কোচ সাম্পাওলি। মেসিকে একা করে দিবালাকে বসিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দুজনের জুটি বেঁধে খেলায় লাভের চেয়ে ক্ষতি দেখছেন এই কোচ।

সাউথ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ২৩ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে আর্জেন্টিনা। শুক্রবার বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় ঘরের মাঠে টেবিলের চারে থাকা পেরুর মুখোমুখি হবে দলটি।

‘মেসি-দিবালা জুটি নিয়ে এখন ভাববার সময় নেই। আমাদের বাস্তবতাকেই মেনে চলতে হবে,’ ম্যাচের আগে মন্তব্য কোচের।

মেসির পাশ থেকে দিবালাকে সরিয়ে দেওয়ার কারণ হিসেবে ধরা হচ্ছে দুই তারকার খেলার পজিশন। বার্সা-জুভেন্টাসে প্রায় একই পজিশনে খেলেন মেসি-দিবালা। ক্লাবে বইয়ে দিচ্ছেন গোলের বন্যা। কেবল লা লিগাতেই মেসির গোল সংখ্যা ১১। আর সব প্রতিযোগিতায় দিবালার গোল ১২টি।



কিন্তু জাতীয় দলের হয়ে খেলতে নেমে রং হারিয়ে ফেলছেন দুজনে। কিছুদিন আগে দিবালা নিজেই বলেছিলেন, পছন্দ মতো পজিশন না পাওয়ায় গোল পাওয়া কঠিন হয়ে যাচ্ছে তার জন্য।

তাই পেরুর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি-দিবালার সমন্বয়হীনতার ঝুঁকি নিতে চাচ্ছেন না তিনি। আবার এমন সিদ্ধান্তে দিবালা যাতে মনে কষ্ট না পান সেদিকটাও খেয়াল রাখতে হচ্ছে তাকে।

‘আমি দিবালার কাছে ভালো-মন্দ কিছু খুঁজছি না। সে মেসির পাশে খেলতে পেরে আনন্দিত। তবে তার পছন্দ মতো পজিশনটা সে পাচ্ছে না।’

Reneta

মেসির খেলা নিয়েও কিছুটা অস্বস্তি আছে সাম্পাওলির। ক্লাবের মতো জাতীয় দলেও নিজের সেরাটা বের করে আনার জন্য অধিনায়ককে তাগিদ দিয়েছেন তিনি, ‘ক্লাবে যেমন খেলে, লিওকে মাঠে সেভাবেই চলতে হবে। তার জন্য পজিশন বের করাটা হবে একটা পাগলামি। আমরা যখন ৪-২-৩-১ পজিশনে খেলি, তখন তাকে বক্সের কাছে থেকে বল বের করতে হবে। দলের সেরা খেলোয়াড় হিসেবে তাকে একটা জিনিস বুঝতে হবে মাঠের শেষভাগে তার কাজটা কতটা জরুরি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আর্জেন্টিনা ফুটবলবিশ্বকাপ বাছাই পর্ব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন কাজুও ইশিগুরো

পরবর্তী

মালয়েশিয়া ও ইংল্যান্ড রন্ধনবিদদের সঙ্গে কেকা ফেরদৌসী

পরবর্তী
চ্যানেল আই অনলাইন প্রতিবেদকরা মালয়েশিয়া ও ইংল্যান্ডের রন্ধনবিদদের সঙ্গে কেকা ফেরদৌসীর সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়া ও ইংল্যান্ড রন্ধনবিদদের সঙ্গে কেকা ফেরদৌসী

চ্যানেল আই অনলাইন সংবাদপত্রের জন্য বক্তৃতা দিচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ হল ‘আমি নেতা হব’র শুটিং

সর্বশেষ

বিশ্বকাপের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন মানবাধিকার সংস্থার

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ওয়েজ বোর্ড বাস্তবায়নে ভূমিকা রাখার আহ্বান

জুলাই ১৯, ২০২৬

সহজ ম্যাচ কঠিন করে জিম্বাবুয়েতে টি-টুয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ

জুলাই ১৯, ২০২৬

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT