চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাঁচতে হলে মদের নেশা ছাড়তে হবে ম্যারাডোনাকে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৬ অপরাহ্ণ ০৭, নভেম্বর ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

জীবনকে আরও দীর্ঘায়ু করতে হলে পানাসক্তি ছাড়তে হবে ডিয়েগো ম্যারাডোনাকে, আর্জেন্টাইন কিংবদন্তির পরিবারকে এমন উপদেশই দিয়েছেন চিকিৎসকদের দলের একজন। মাত্রাতিরিক্ত মদ্যাসক্তির জন্য ম্যারাডোনাকে তিরস্কারও করেছেন চিকিৎসকরা।

মঙ্গলবার মস্তিষ্কে সফল অস্ত্রোপচার করা হয় ম্যারাডোনার। তার মস্তিষ্ক থেকে জমাট বাঁধা রক্তও অপসারণ করা হয়েছে। অস্ত্রোপচারের অবস্থা স্থিতিশীল আছে বটে তবে ভবিষ্যতে নিজের মদের প্রতি ভালোবাসা না কমালে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসকরা।

‘তাকে মদের নেশা ছাড়তেই হবে, তার পরিবারের সদস্যরাও স্বীকার করেছেন যে ডিয়েগো এখন নিয়ন্ত্রণের বাইরে’, টিওয়াসি স্পোর্টসে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন চিকিৎসক আলফ্রেডো কাহে।

‘তার যকৃতে সমস্যা আছে, ফুসফুসে সমস্যা আছে। শুধু যে মস্তিষ্কেই সমস্যা আছে তাই নয়, তার পাকস্থলি-যকৃৎ সব কিছুতেই সমস্যা আছে। সবকিছু জট পাকিয়ে আছে। আমরা ডিয়েগোকে সেরে তোলার চেষ্টা করছি, বাকিটা দেখা যাক। তিনি এখনও ঝুঁকিমুক্ত নন।’

বুয়েন্স আয়ার্সের এক ক্লিনিকে অস্ত্রোপচার সম্পন্ন হয় ১৯৮৬ বিশ্বকাপজয়ী ম্যারাডোনার। ঝুঁকি থাকা সত্ত্বেও বাড়ি যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছেন ৬০ বছর বয়সী কিংবদন্তি। এ অবস্থায় তাকে মোটেও বাড়ি যেতে দিতে রাজী নন এক দশক ধরে ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে থাকা কাহে।

‘ম্যারাডোনার ভবিষ্যৎ নিয়ে আমার খটকা লাগছে। আমি উদ্বিগ্ন। তাকে কোনোভাবেই যেতে দেওয়া উচিৎ হবে না। তাকে এমন জায়গায় রাখতে হবে যেখানে রেখে তাকে স্থায়ীভাবে চিকিৎসা দেওয়া যায়।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিয়েগো ম্যারাডোনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সৌদি লিগে কার্যকর রোনালদো, বিশ্বকাপের জন্য নয়: রোনাল্ডো

জুলাই ১৮, ২০২৬

ফাইনালে থাকছেন ট্রাম্প, চ্যাম্পিয়নদের তুলে দেবেন ট্রফি

জুলাই ১৮, ২০২৬

চার গুণীজনকে নিয়ে চ্যানেল আইয়ে বিশেষ আয়োজন

জুলাই ১৮, ২০২৬

পরিবেশ দূষণ রোধে প্রধানমন্ত্রীর একগুচ্ছ নির্দেশনা

জুলাই ১৮, ২০২৬

রাজধানীর মতিঝিল-সবুজবাগ এলাকার শীর্ষ সন্ত্রা/সী তানিম রেজা বাপ্পিকে ৪ সহযোগীসহ গ্রে/প্তার

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT