চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বস টু’ আজ আবার দেখছে প্রিভিউ কমিটি

সৈয়দ নূর-ই- আলম সৈয়দ নূর-ই- আলম
১১:৫৩ পূর্বাহ্ণ ১৪, জুন ২০১৭
বিনোদন
A A
নতুন তথ্য হলো মন্ত্রণালয়ের নির্দেশে আবারও প্রিভিউ করতে যাচ্ছে চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি।

‘বস টু’ ছবির একটি গানের দৃশ্যে জিৎ ও নুসরাত ফারিয়া

যৌথ প্রযোজনার ছবির নীতিমালা ভঙ্গ করায় ‘বস টু’ ছবিকে সিনেমা হলে প্রদর্শনের অনুমতি দেয়নি চলচ্চিত্র সেন্সরের প্রিভিউ কমিটি। এ সংক্রান্ত একটি রিপোর্ট তথ্যমন্ত্রণালয়ে পাঠানো হয়। ফলে ছবিটি ঈদে মুক্তি পাওয়ার ব্যাপারে অনিশ্চয়তা দেখা দেয়। এটা পুরাতন খবর, নতুন তথ্য হলো মন্ত্রণালয়ের নির্দেশে আজ বুধবার আবারও প্রিভিউ করতে যাচ্ছে চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি।

গত সোমবার তথ্যমন্ত্রণালয় থেকে একটি নির্দেশনা দেওয়া হয় ছবিটি পুনরায় প্রিভিউ করার জন্য। তথ্য মন্ত্রণালয়ের এই নির্দেশে আজ বুধবার এফডিসিতে এ ছবির নতুন করে প্রিভিউ করবে কমিটি। দুদিনের মধ্যেই রিপোর্ট পাঠানোর জন্য বলা হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

এ খবরের সত্যতা স্বীকার করে প্রিভিউ কমিটির সদস্য নাসির উদ্দিন দিলু বলেন, ‘মন্ত্রণালয়ে থেকে এরকম একটি নির্দেশনা দেওয়া হয়েছে। এর প্রেক্ষিতে আজ বুধবার ছবিটি পুনরায় প্রিভিউ করব কমিটির চেয়ারম্যান এফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষসহ সব সদস্যের উপস্থিতিতে।’

Banglabid

প্রিভিউ কমিটির আগের সিদ্ধান্ত কি বদল হতে পারে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দেশনা যেহেতু দেওয়া হয়েছে অবশ্যই আগে দেখতে হবে কোনো কিছু বাদ পড়েছে কিনা। তারপর আসলে বলতে পারব। এর আগে নয়।

যৌথ প্রযোজনার নীতিমালায় বলা আছে, ছবি নির্মাণে সব কিছুতেই দুই দেশের সমান অংশগ্রহণ থাকতে হবে। ছবিটির বিরুদ্ধে চলচ্চিত্র ঐক্যজোটের নিয়ম ভঙ্গের অভিযোগ পাওয়ার পর গত মঙ্গলবার ছবিটি প্রিভিউ করে পরদিন বুধবার কমিটির প্রতিবেদন তথ্যমন্ত্রণালয়ে জমা দেওয়া হয়।

সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটি অনুসন্ধানে দেখা গেছে, এ ছবিতে অন্য সব ক্ষেত্রে দুই দেশের সমান অংশগ্রহণ থাকলেও অভিনয়শিল্পী নির্বাচনে নীতিমালা মানা হয়নি। এ কারণে প্রিভিউ কমিটি ছবিটির ব্যাপারে নেতিবাচক সিদ্ধান্ত নেয়।

Reneta

প্রতিবেদন জমা দেওয়ার পর চলচ্চিত্র সেন্সর বোর্ডের প্রিভিউ কমিটির সদস্য নাসির উদ্দিন দিলু বলেছিলেন, ছবিতে অভিনয়শিল্পী সমভাবে নেওয়ার কথা থাকলেও এখানে তা মানা হয়নি। দুয়েকটি কাষ্টিং ছাড়া বেশির ভাগই নেওয়া হয়েছে ভারত থেকে। প্রিভিউ কমিটি মনে করে এখানে যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গ করেছে ছবির সঙ্গে সংশ্লিষ্টরা। এ কারণে ছবিটিকে ছাড়পত্র দেওয়া হয়নি।’

তিনি বলেছিলেন, প্রিভিউ কমিটির সবাই ছবিটি দেখে এ সিদ্ধান্ত নিয়েছেন। সবার সিদ্ধান্তের প্রেক্ষিতে কমিটির সভাপতি বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ স্বাক্ষরিত একটি লিখিত প্রতিবেদন তথ্যমন্ত্রণালয় বরাবর পাঠানো হয়েছে। আশা করছি দুয়েকদিন পর তথ্যমন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

তথ্যমন্ত্রণালয় প্রিভিউ কমিটির সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে? নাসির উদ্দিন দিলু আরও বলেছিলেন, এমন উদাহরণ অতীতে নেই। আমরা তথ্যমন্ত্রণালয়ের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় আছি।’

‘বস টু’ ছবিটি প্রযোজনা করেছে ভারতের জিৎ এন্টারটেইনমেন্ট লিমিটেড ও বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়া। পরিচালনা করেছেন ভারতে বাবা যাদব ও বাংলাদেশ থেকে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ। ছবিতে প্রধান তিনটি চরিত্রে অভিনয় করেছেন জিৎ, শুভশ্রী ও নুসরাত ফারিয়া। ‘নবাব’ ও ‘বস টু’ ছবি দুটি যৌথ প্রযোজনার নীতিমালা ভঙ্গ করেছে— এমন অভিযোগ এনে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণের জন্য চলচ্চিত্র ঐক্যজোট সম্প্রতি প্রিভিউ কমিটি বরাবর চিঠি দেয়।

এদিকে গতকাল ঢাকা ক্লাবে এ ছবির অভিনেতা জিৎকে কলকাতা থেকে উড়িয়ে এনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করিয়েছে এর বাংলাদেশ প্রযোজক জাজ মাল্টিমিডিয়া। তিনি আজ সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশে থাকবেন। তিনি এসেছেন ঈদের এই ছবির প্রচারণার কাজে অংশ নিতে। অনুষ্ঠানেও প্রযোজনা সংস্থা থেকে দ্ব্যার্থহীন কণ্ঠে জানানো হয় ঈদে ‘বস টু’ ছবিটি মুক্তি দেওয়া হবে।

ছবি: সংগৃহীত

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বস টু
শেয়ারTweetPin

সর্বশেষ

উয়েফা সুপার কাপ ফাইনাল পরিচালনা করবেন যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারা সোমালিয়ান রেফারি

আগস্ট ১১, ২০২৬

বিশ্বকাপের মালিকানা বিক্রির পরিকল্পনার নেতৃত্বে থাকা সেই ব্যাংকারের সঙ্গে কী যোগসূত্র ছিল এপস্টিনের

আগস্ট ১১, ২০২৬

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এসি আনল আইটেল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT