২০১৩ সালের পর আবারও আইএএএফ বর্ষসেরা পুরুষ অ্যাথলেট পুরস্কার জিতে নিয়েছেন গতি দানব উসাইন বোল্ট। অলিম্পিকের নয়টি স্বর্ণ জয়ী বোল্টের সঙ্গী ইথিওপিয়ার দূরপাল্লার দৌড়বিদ আলমাজ আয়ানা। বর্ষসেরা নারী অ্যাথলেট নির্বাচিত হয়েছেন তিনি।
এর আগে, ২০০৮-৯, ২০১১-১২ ও ২০১৩ সালে বর্ষসেরা অ্যাথলেট নির্বাচিত হওয়ার কৃতিত্ব দেখান এ জ্যামাইকান।
বর্ষসেরা নির্বাচিত হওয়ার পর বোল্ট বলেছে: এটা অবশ্যই একটি বড় প্রাপ্তি।
২৫ বছর বয়সী আয়ানা রিও অলিম্পিকে ১০ হাজার মিটারের দৌড় ইভেন্টে ২৩ বছরের পুরনো রেকর্ড ভেঙে সোনা জিতে নেন। পূর্বের রেকর্ড থেকে ১৪ সেকেন্ড কম সময় নেন এ ইথিওপিয়ান।
রেকর্ড ষষ্ঠবারের মতো আইএএএফ-এর বর্ষসেরা পুরুষ অ্যাথলেটের পুরস্কার জিতেছেন নয়বারের অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্ট।
আগামী বছর বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপসের পর অবসর নেবেন বোল্ট।







