চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস পালিত

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৬:২০ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০১৭
শিক্ষা
A A

দিনভর বর্ণাঢ্য আয়োজন ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃহস্পতিবার (১২ জানুয়ারি)  পালিত হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস। প্রতিষ্ঠার ৪৬ তম বছর পেরিয়ে ৪৭ তম বছরে পা রাখল সাভারে অবস্থিত দেশের এই স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৭১ সালের আজকের এই দিনে দেশের শতভাগ আবাসিক পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে এ বিশ্ববিদ্যালয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিলো ‘সুন্দর স্বাস্থের জন্য পরিচ্ছন্ন ক্যাম্পাস’। বৃহস্পতিবার সকাল ১০ টায় ব্যবসায় শিক্ষা অনুষদ চত্ত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় দিবসের উদ্ধোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

এসময় উপাচার্য সবাইকে বিশ্ববিদ্যালয়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘প্রতিষ্ঠার ৪৬ বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীগণ দেশ-বিদেশে যে সম্মান অর্জন করেছেন, তাতে বিশ্ববিদ্যালয় গৌরব বৃদ্ধি পেয়েছে’।

এসময় তিনি বিশ্ব জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সাহিত্য চর্চায় এ বিশ্ববিদ্যালয়ের অবস্থান আরো উচ্চস্থানে নিয়ে যেতে শিক্ষক-শিক্ষার্থীদের অব্যাহতভাবে কাজ করার আহবান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. রশীদ হারুন তাঁর সংগৃহীত দৈনিক পূর্বদেশ পত্রিকায় ১৯৭০ সালের ১২ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আনুষ্ঠানিক উদ্বোধনের সচিত্র সংবাদ বাঁধাই করে উপাচার্যের নিকট হস্তান্তর করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর ব্যবসায় শিক্ষা অনুষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, সিনেট-সিন্ডিকেট সদস্য, কর্মকর্তা, কর্মচারী, অভ্যাগত অতিথি, বিএনসিসি, রোভারস্ ও রেঞ্জারস ইউনিটের সদস্যরা র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টারজান পয়েন্ট চত্ত্বরে ‘আব্দুল কাদিও মোল্লা কনভেনশন সেন্টার’র নির্মাণকাজ উদ্বোধন করা হয়।

পরে দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত জহির রায়হান মিলনায়তনে চলচ্চিত্র প্রদর্শনী, বিকাল সাড়ে ৩টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে ‘শন্তি ও মানবতার জন্য পুতুলনাট্য’, সন্ধ্যা ৬ টায় নাটক ও নাট্যতত্ব বিভাগের আয়োজনে মঞ্চ নাটক এবং ৭টায় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ফানুস উড়ানো হয়।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল (শুক্রবার)  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই ডে মিলন মেলার আয়োজন করা হয়েছে।

Reneta

উল্লেখ্য, ১৯৭০ সালের এইদিনে তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর রিয়ার এডমিরাল এস.এম. আহসান জাহাঙ্গীরনগর মুসলিম আইন’র অধীনে বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেন। পরে স্বাধীন বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৩’র এক আদেশ বলে মুসলিম শব্দটি উঠিয়ে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়’ নামকরণের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানটিতে নতুন মাত্রা এনে দেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

এক নজরে কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ, খেলা কখন

জুলাই ৮, ২০২৬

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT