চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিস-মোদি বৈঠকে যেসব বিষয় আলোচিত হতে পারে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪৪ পূর্বাহ্ণ ২২, এপ্রিল ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

শুক্রবার আলোচনায় বসতে যাচ্ছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই নেতা পারস্পারিক প্রতিরক্ষা ও জ্বালানি সম্পর্ক নিয়ে আলোচনা করবেন।

বিবিসি জানায়, আশা করা হচ্ছে নয়াদিল্লিতে তাদের এই বৈঠকে ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি সম্পর্কেও কথা বলবেন।

এর আগে জনসন ইউক্রেনের যুদ্ধের মধ্যেও রাশিয়ার সাথে ভারতের সম্পর্কের বিষয়টি উত্থাপন করার প্রতিশ্রুতি দিয়েছেন।

ভারত তার নিরপেক্ষ অবস্থান থেকে সরে আসার জন্য পশ্চিমা দেশগুলোর চাপের সম্মুখীন হচ্ছে বলে জানায় বিবিসি।

বৃহস্পতিবার জনসন স্বীকার করেছেন যে রাশিয়ার সাথে ভারতের দৃঢ় সম্পর্ক রয়েছে। সংঘাতে যুক্তরাজ্যের মতো একই অবস্থানে নেই ভারত।

তবে তিনি সাংবাদিকদের বলেছিলেন এখনও বিশাল পরিসরে আমরা একসাথে কাজ করতে পারি।

Reneta

ভারতের রাজধানীতে দুই নেতার মধ্যে বৈঠকটি জনসনের দুই দিনের ভারত সফরের শেষ দিনে রাখা হয়েছে। যা কোভিডের কারণে অনেকটা বিলম্বিত হয়েছে।

শুক্রবার তাদের বৈঠকের আগে জনসন ঘোষণা করেন যুক্তরাজ্য ভারতে সামরিক হার্ডওয়্যার রপ্তানির জন্য লাইসেন্সিং নিয়মগুলিকে জারি করার পরিকল্পনা করেছেন।

ভারত মহাসাগর সহ ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের নিরাপত্তা সহযোগিতা জোরদার করবে দুই দেশ।

“সবুজ” হাইড্রোজেন শক্তির খরচ কমানোর জন্য গবেষণা বাড়ানোর বিষয়ে দুই দেশের প্রতিশ্রুতি ছিল। যুক্তরাজ্যের পুনঃনবায়নযোগ্য জ্বালানী শক্তি পরিকল্পনার অংশ।

দুই নেতা যুক্তরাজ্য-ভারত বাণিজ্য আলোচনার সাম্প্রতিক বিষয়েও আলোচনা করবেন। সেখানে জনসন একটি চুক্তি স্বাক্ষর করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

তবে ইউক্রেন আক্রমণ নিয়ে নেতাদের মধ্যে কথোপকথন আরও কঠিন বলে প্রমাণিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যান্য পশ্চিমা দেশগুলির সাথে, যুক্তরাজ্য ভারতকে মস্কোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে রাজি করার চেষ্টা করছে। এই মাসের শুরুর দিকে ভারত ইউক্রেনের বুচা শহরে হত্যাকাণ্ডের নিন্দা করেছে। রাশিয়ার আক্রমণের পর এর মাধ্যমে সবচেয়ে শক্তিশালী বিবৃতি দিয়েছে দেশটি।

মোদীর সাথে তার বৈঠকের আগে জনসন বলেছিলেন, জলবায়ু পরিবর্তন এবং নিরাপত্তা ইস্যুতে ভারতের সাথে সহযোগিতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও জানান বিশ্বে স্বৈরাচারী রাষ্ট্রগুলি ক্রমবর্ধমান হারে গণতন্ত্রকে দুর্বল করতে, অবাধ ও ন্যায্য বাণিজ্য বন্ধ করতে এবং সার্বভৌমত্বকে পদদলিত করতে হুমকির মুখে ফেলেছে।

ভারতের সাথে যুক্তরাজ্যের অংশীদারিত্ব এই ঝড়ো সমুদ্রে একটি আলোকবর্তিকা বলে মন্তব্য করেন বরিস জনসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদিবরিস জনসনভারতভারত-যুক্তরাজ্যযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

থালাপতিকে শেষবার বড়পর্দায় দেখতে দর্শকদের উন্মাদনা!

জুলাই ২৩, ২০২৬

ইউরোপের শীর্ষ ৫ লিগ: কবে-কখন নামছে ক্লাবগুলো

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গুগলকে ১০০ কোটি ডলারের জরিমানা করল ইইউ

জুলাই ২৩, ২০২৬
ছবি: অভিযুক্ত শিক্ষক আব্দুল মোনায়েম (প্রতিনিধি)।

এইচএসসি পাস না করেও ৪৩ বছর শিক্ষকতা করার অভিযোগ

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

দিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত নারীর মৃত্যুর খবর সঠিক নয়: দিল্লি পুলিশ

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT