চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরখাস্ত হচ্ছেন পচেত্তিনো, পিএসজির চোখ জিদানে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৩ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

পিএসজির কোচের পদ থেকে মাউরিসিও পচেত্তিনোকে বরখাস্ত করা হচ্ছে। ফ্রান্সের গণমাধ্যম জানাচ্ছে, বিশ্বকাপজয়ী কিংবদন্তি রিয়াল মাদ্রিদে সফলতা পাওয়া জিনেদিন জিদানকে পরের কোচ পেতে চোখ লা প্যারিসিয়ানদের।

ইংলিশ প্রিমিয়ার লিগের টটেনহ্যাম হটস্পারের কোচ অ্যান্থনিও কন্তে পিএসজির কোচ হতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে ফ্রেঞ্চ জায়ান্টরা সবার আগে জিদানকে পাওয়ার চেষ্টা করবে।

গত শনিবার দশমবারের মতো লিগ ওয়ানের শিরোপা জিতেছে পিএসজি। এরপরও পচেত্তিনো চাপেই আছেন। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টারে রিয়ালের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়ার পর থেকেই আসন নড়বড়ে আর্জেন্টাইন কোচের।

পচেত্তিনোকে ছাঁটাইয়ের প্রক্রিয়া চলমান। দুপক্ষের মধ্যে আর্থিক সমঝোতার বিষয়টিই শুধু বাকি। কেননা, পচেত্তিনো এবং তার স্টাফদের চুক্তির মেয়াদ শেষ হতে এখনো ১২ মাস বাকি। তাতে ক্ষতিপূরণ ফি ১২.৬ মিলিয়ন পাউন্ড নির্ধারণ করা হয়েছে।

জিদান গত মৌসুমের শেষে রিয়ালের কোচের দায়িত্ব ছাড়ার পর থেকে অবসর সময় পার করছেন। পিএসজির চাকরির পাশাপাশি সাবেক মিডফিল্ডার দিদিয়ের দেশমের পর ফ্রান্সের পরবর্তী হেড কোচ হতেও আগ্রহী।

ব্রিটিশ গণমাধ্যমে খবর, কন্তে যদি পিএসজির কোচ হওয়ার জন্য টটেনহ্যামের দায়িত্ব ছাড়েন, তাহলে স্পারদের কাছে ফিরে যাবেন পচেত্তিনো। গত গ্রীষ্মে পচেত্তিনোকে উত্তর লন্ডনে ফিরিয়ে আনার চেষ্টা করেছিল ক্লাবটি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কন্তেজিদানটটেনহ্যামপচেত্তিনোপিএসজিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬

আর্কাইভ দিবস: ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনাল দেখেছিলেন দুবাইয়ের রূপকার শেখ রাশিদ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

জুন ৯, ২০২৬

উদীয়মান তারকাদের জন্য বড় মঞ্চ বিশ্বকাপ

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT