চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্কাইভ দিবস: ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনাল দেখেছিলেন দুবাইয়ের রূপকার শেখ রাশিদ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫০ অপরাহ্ণ ০৯, জুন ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

দুবাইয়ের আধুনিক উন্নয়নের অন্যতম প্রধান স্থপতি প্রয়াত শেখ রাশিদ বিন সাঈদ আল মাকতুম। তিনি ১৯৬৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনাল মাঠে বসে উপভোগ করেছিলেন। সম্প্রতি প্রকাশিত এক মৌখিক ইতিহাসভিত্তিক সাক্ষাৎকারে এ তথ্য উঠে এসেছে। এই তথ্য ফুটবলের ঐতিহাসিক এক ম্যাচের সঙ্গে আধুনিক দুবাইয়ের অন্যতম নির্মাতার একটি অজানা সংযোগকে সামনে নিয়ে এসেছে।

প্রতি বছর ৯ জুন পালিত হয় আন্তর্জাতিক আর্কাইভস দিবস। দিবসটি উপলক্ষে এ তথ্য জানিয়েছেন টেরেন্স ক্লার্ক, যিনি ১৯৬৫ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত দুবাইয়ে ব্রিটিশ প্রশাসনের সহকারী রাজনৈতিক এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ‘আল মাকতুম আর্কাইভে’র জন্য দেয়া সাক্ষাৎকারে টেরেন্স স্মৃতিচারণ করে বলেন, ১৯৬৬ সালের ৩০ জুলাই লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফাইনালে শেখ রাশিদ উপস্থিত ছিলেন।

সেই ম্যাচে স্বাগতিক ইংল্যান্ড অতিরিক্ত সময়ে পশ্চিম জার্মানিকে ৪-২ গোলে হারিয়ে নিজেদের প্রথম এবং একমাত্র বিশ্বকাপ শিরোপাটি জিতে নেয়। ৯৬ হাজারের বেশি দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনালটি আজও ফুটবল ইতিহাসের অন্যতম স্মরণীয় ম্যাচ হিসেবে বিবেচিত হয়।

সাক্ষাৎকারটি শেখ রাশিদের আন্তর্জাতিক কর্মকাণ্ডের একটি বিরল দিক তুলে ধরেছে। সেসময় দুবাই দ্রুত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছিল এবং শেখ রাশিদের নেতৃত্বে বিভিন্ন অবকাঠামো ও অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছিল, যা পরবর্তীতে আধুনিক দুবাইয়ের ভিত্তি গড়ে দেয়।

উল্লেখ্য, টেরেন্স ক্লার্ক দুবাইয়ে দায়িত্ব পালন করেন সংযুক্ত আরব আমিরাত প্রতিষ্ঠার আগের সময়ে, যখন অঞ্চলটি ব্রিটিশ রাজনৈতিক তত্ত্বাবধানে ছিল। ‘আল মাকতুম আর্কাইভ’ দুবাই ও এর নেতৃত্বের ইতিহাস সংরক্ষণের অংশ হিসেবে এমন প্রত্যক্ষদর্শীদের স্মৃতিচারণ সংগ্রহ করছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দুবাইফিফাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিড স্পোর্টসশেখ রাশিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্কাইভ দিবস: ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনাল দেখেছিলেন দুবাইয়ের রূপকার শেখ রাশিদ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

জুন ৯, ২০২৬

উদীয়মান তারকাদের জন্য বড় মঞ্চ বিশ্বকাপ

জুন ৯, ২০২৬

‘এই সরকার পাঁচ বছর দেশ চালাতে পারবে না’

জুন ৯, ২০২৬

সাবেক যুবদল নেতা বাবুসহ ২০ জনকে অভিযুক্ত করে মামলা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT