চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধু সিমিওনেকে টেক্কা সোলারির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৫ পূর্বাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

এই ম্যাচ জিতলেই অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে দু’নম্বরে ওঠার হাতছানি। সেই উৎসাহেই মাদ্রিদ ডার্বি শুরু করেছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচের ১৬ মিনিটেই প্রথম গোল কাসেমিরোর। ২৫ মিনিটে অ্যান্থনিও গ্রিজম্যান গোল শোধ করেন। বিরতির ঠিক আগে সার্জিও রামোস পেনাল্টি থেকে ২-১ করেন। ৭৪ মিনিটে তৃতীয় গোল গ্যারেথ বেলের।

প্রথম সাক্ষাতেই ঘনিষ্ঠ বন্ধুকে টেক্কা দিলেন সোলারি। মাদ্রিদের দুই টিমের দুই আর্জেন্টাইন ম্যানেজারের বন্ধুত্ব দীর্ঘ দিনের। সান লোরেঞ্জোতে খেলার সময় থেকে। কিছু দিন আগে যখন মাদ্রিদে থাকতেন দু’জনেই, তখন প্রতি সপ্তাহে ডিনারে যেতেন একসঙ্গে। আলোচনা চলত ফুটবল নিয়ে। কখনো সেই ডিনার হত মাদ্রিদ সেন্ট্রালে, কখনো অ্যাটলেটিকোর ট্রেনিং গ্রাউন্ডের কাছেই কোনও রেস্তোরায়।

সোলারি যখন নভেম্বরে রিয়াল মাদ্রিদে কোচ হন, তখন সিমিওনেই ফাঁস করেছিলেন তাদের বন্ধুত্বের কথা। শনিবার সেই বন্ধুর বিরুদ্ধেই সোলারির দল ছিল দারুণ ছন্দে।

বিরতির পর ম্যাচ শুরু হতেই অ্যাটলেটিকোর হয়ে গোল করেছিলেন আলভারো মোরাতা। সদ্য চেলসি থেকে অ্যাটলেটিতে আসা মোরাতা সেলিব্রেট করতে শুরু করে দিয়েছিলেন। কিন্তু রেফারি ভিডিও রিভিউয়ের সাহায্যে সেই গোল বাতিল করেন অফসাইডের জন্য।

চাপের মধ্যেই ৭৪ মিনিটে তৃতীয় গোল করে বসে রিয়াল। দুরহ কোন থেকে বাঁ-পায়ের আড়াআড়ি শটে বল জালে জড়ান ভিনিসিয়াস জুনিয়রের বদলি হিসেবে নামা গ্যারেথ বেল। বাকি সময়ে আর কোনও গোল না হওয়ায় ৩-১ জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

এই জয়ে ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। সমানসংখ্যক ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে তিনে অ্যাটলেটিকো। এক নম্বরে যথারীতি বার্সেলোনাই। এক ম্যাচ কম খেলেও মেসিদের পয়েন্ট ৫০।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাটলেটিকোরিয়াললিড স্পোর্টসসিমিওনেসোলারি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিং তদন্তে বিশ্বকাপে অনিশ্চয়তায় আইভরি কোস্ট তারকা

জুন ১৮, ২০২৬

সবার মতামত নিয়েই জাতীয় গণমাধ্যম কমিশন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

ওয়ালটনের বিশ্বমানের মাদারবোর্ড যুক্তরাষ্ট্রে রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী

জুন ১৮, ২০২৬

আইইবি প্রজেক্ট শোকেসিং কম্পিটিশনে সেরা প্রকল্পের পুরস্কার পেল ব্র্যাক ইউনিভার্সিটির ‘ডুবোমিনি’

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT