চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বন্ধ হচ্ছে আইফোন আনলকের ‘চোরাই পথ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩২ অপরাহ্ণ ১৪, জুন ২০১৮
তথ্যপ্রযুক্তি
A A
অ্যাপল-আইফোন-হ্যাকিং

হ্যাকার বা অন্য কেউ যেন যথাযথ আইনি অনুমোদন ছাড়া আইফোন আনলক করতে না পারে সেজন্য এর ডিফল্ট বা পূর্বনির্ধারিত সেটিংসে পরিবর্তন আনছে টেক জায়ান্ট অ্যাপল।

আইফোনের ডিফল্ট সেটিংসে থাকা একটি ‘লুপহোল’ বা ফাঁকের কারণে এতদিন হ্যাকিংয়ের মাধ্যমে ব্যবহারকারীর তথ্য বের করে আনা সম্ভব ছিল। প্রক্রিয়াটি জটিল হলেও অসম্ভব নয়।

এই ফাঁকের সাহায্যে শুধু যুক্তরাষ্ট্র নয়, যুক্তরাজ্যসহ অন্যান্য দেশেও ব্যবহারকারীর ডিভাইস ব্যবহারের সব তথ্য হ্যাক করার সুযোগ থাকে।

Banglabid

অ্যাপলের সেটিংস পাল্টে দেয়ার এই পদক্ষেপ বাস্তবায়িত হলে অনুমতি ছাড়া আইফোনের কোনো হ্যান্ডসেট আনলক করা পুলিশের জন্যও আগের চেয়ে অনেক বেশি কঠিন হয়ে পড়বে। নিরাপত্তা ত্রুটিটি সারিয়ে দিলে আর ওই চোরাই পথে আইফোনের ডিভাইসে থাকা ডেটা চুরি করে সরানো সম্ভব হবে না।

অ্যাপল এক বিবৃতিতে বলেছে, ‘আমরা সবসময়ই প্রত্যেকটি অ্যাপল পণ্যের নিরাপত্তাজিনত সুরক্ষা জোরদার করে যাচ্ছি। যেন আমাদের ক্রেতাদের হ্যাকার, আইডেন্টিটি থিফ ও ব্যক্তিগত তথ্যে অনুপ্রবেশ থেকে বাঁচতে সাহায্য করা যায়।’

অবশ্য মার্কিন আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার কাজে বাধা দেয়ার জন্য এসব পরিবর্তন আনা হচ্ছে – এমন অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে অ্যাপল।

অ্যাপল-আইফোন-হ্যাকিং
আইফোনে পুলিশের অনুপ্রবেশ ঠেকাতে আন্দোলনও করেন মার্কিন ব্যবহারকারীরা
Reneta

ব্যবহারকারীর যোগাযোগ সংক্রান্ত তথ্য সরবরাহের জন্য মার্কিন আইন বিভাগের প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে চাপে রাখার প্রধান বিরোধী এই অ্যাপল।

মার্কিন পুলিশ বাহিনীর মতে, আইফোন ও আইপ্যাড আনলক করা তাদের কাজের জন্য অত্যাবশ্যক একটি বিষয়।

কিন্তু ২০১৬ সালে ক্যালিফোর্নিয়ার স্যান বার্নার্দিনোতে ১৪ জনকে হত্যাকারী বন্দুকধারীর আইফোন আনলক করার জন্য পুলিশ অ্যাপলের সাহায্য চাইলে অ্যাপল সাহায্য করতে অস্বীকৃতি জানায়। প্রতিষ্ঠানটির যুক্তি, তারা কোনো ব্যবহারকারীর গোপনীয়তা পুলিশের হাতে তুলে দিতে পারবে না।

পুলিশ তখন বলেছিল, অ্যাপলের সাহায্য ছাড়াও তারা আইফোন আনলক করতে সক্ষম। ব্যাপারটা অ্যাপলের অসহযোগিতায় আরও বেশি জটিল হলেও অসম্ভব নয়।

ওই সময় বহু আইফোন ব্যবহারকারী নিজেদের নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপলআইফোনহ্যাকিং
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT