শিল্পের বিকাশে গ্যাস ও বিদ্যুৎ সংকট কাটাতে রেন্টাল ছাড়াও পুরনো ও বন্ধ হয়ে যাওয়া সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলোকে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি প্রকল্পের মাধ্যমে চালুর প্রস্তাব করেছেন এফবিসিসিআই প্রেসিডেন্ট মাতলুব আহমদ। শিল্পায়নে সম্ভাবনা ও বাস্তবায়নে করণীয় বিষয়ে এফবিসিসিআই আয়োজিত সেমিনারে এ প্রস্তাব করেন তিনি।
সেমিনারে উদ্যোক্তাদের বিনিয়োগে আকৃষ্ট করতে সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনা জরুরি বলে জানিয়েছেন ব্যবসায়ী নেতারা।
সাবেক এফবিসিসিআই প্রেসিডেন্ট এ কে আজাদ জানান, গার্মেন্টস শিল্প খাতে বিনিয়োগ বাড়াতে গ্যাস সংযোগ বাড়ানোর আশ্বাস দিয়েছে সরকার।
সেমিনারে আরো বক্তব্য রাখেন সাবেক এফবিসিসিআই প্রেসিডেন্ট কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং আইসিসি প্রেসিডেন্ট মাহবুবুর রহমান।






