চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদলে গেলো বাংলাদেশ ও ভারতের মানচিত্র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ৩১, জুলাই ২০১৫
বাংলাদেশ
A A

প্রায় অর্ধলাখ মানুষের দীর্ঘ ৬৮ বছরের অবরুদ্ধ জীবনের অবসানের মধ্য দিয়ে বদলে গেলো বাংলাদেশ ও ভারতের মানচিত্র। দু’দেশের ১৬২ ছিটমহল আর ছিটমহল নামে পরিচিত হবে না, স্ব স্ব দেশের পতাকা হাতে উৎসবে মেতেছে ওই জনপদের মানুষেরা। ঘড়ির কাঁটা রাত ১২টা পার হওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর হয় ঐতিহাসিক ছিটমহল বিনিময়।

বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতের ১১১টি ছিটমহলের মধ্যে লালমনিরহাটে ৫৯টি, পঞ্চগড়ে ৩৬টি, কুড়িগ্রামে ১২টি ও নীলফামারীর চারটি ছিটমহল (১৭১৬০ একর জমি) এখন থেকে বাংলাদেশের ভূখন্ড। আর ভারতের কোচবিহার ও জলপাইগুড়ি জেলার অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশের ৫১টি ছিটমহল (৭১১০ একর জমি) এখন ভারতের মানচিত্রে স্থান করে নিয়েছে। এই ছিটমহলগুলোর মধ্যে ১৮টি কুড়িগ্রাম ও ৩৩টি লালমনিরহাট জেলার অধীনে ছিলো।

নিজ নিজ দেশের মূল ভূখণ্ডের সঙ্গে সরাসরি কোনো যোগাযোগ না থাকায় সব ধরনের রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ছিলো ওই জনপদের অধিবাসীরা।

বাংলাদেশ অংশে উড়ছে বাংলাদেশের পতাকা এবং ভারতের ভূখন্ডে উড়ছে ভারতের পতাকা। ছিটমহলবাসী পেয়েছে নিজ নিজ দেশের পরিচয়। বাংলাদেশের মুল ভূখন্ডের সাথে যুক্ত হওয়ায় ওই জনপদের ৪১ হাজার ৪শ ৪৯ জন মানুষ এখন বাংলাদেশী নাগরিক হিসেবে গণ্য হচ্ছেন।

বাংলাদেশের অভ্যন্তরে অবস্থিত ভারতের ১১১টি ছিটমহলের ৯৭৯ জন ছাড়া অধিকাংশ অধিবাসী নাগরিকত্ব নির্ধারণের সময় বাংলাদেশের নাগরিকত্ব চেয়েছিলেন। অন্যদিকে, ভারতের অভ্যন্তরে অবস্থিত বাংলাদেশের ৫১টি ছিটমহলের অধিবাসীর সবাই ভারতের নাগরিকত্ব চেয়েছিলেন।

অমিমাংসিত সীমান্ত সমস্যা সমাধানে ১৯৭৪’এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে হয় ঐতিহাসিক মুজিব-ইন্দিরা চুক্তি। ভারতের বিভিন্ন রাজ্য ও সংসদের সমর্থনের অভাবে তা কার্যকর হয়নি এতো বছর। এ বছর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সকল আনুষ্ঠানিকতার মাধ্যমে হয় পূর্ণাঙ্গ সমাধান। চুক্তির দলিল বিনিময় থেকে শুরু করে চুক্তি বাস্তবায়ন পর্যন্ত সকল ধাপ পার করে বাংলাদেশ এখন ‘সীমান্ত বিরোধমুক্ত’ এশিয়ার একমাত্র দেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছিটমহল
শেয়ারTweetPin

সর্বশেষ

​যবিপ্রবির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু ১৫ জুলাই

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘বিদেশী’ ঘোষণার প্রক্রিয়াটি অবশ্যই ন্যায্য, আইনানুগ এবং যুক্তিসঙ্গত হতে হবে: ভারতের সুপ্রিম কোর্ট

জুলাই ১৩, ২০২৬

গোলের আগে বল ‘ক্যামেরার তারে’ লাগার প্রমাণ পায়নি ফিফা

জুলাই ১৩, ২০২৬

চলতি অর্থবছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী

জুলাই ১৩, ২০২৬

এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনে চোখ ফিফার

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT