চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বদর কমান্ডার মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ বহাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৫৫ পূর্বাহ্ণ ৩০, আগস্ট ২০১৬
বাংলাদেশ
A A

কিশোর মুক্তিযোদ্ধা জসিম হত্যার দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীকে দেওয়া মৃত্যুদ-াদেশ বহাল রেখেছেন আপিল বিভাগ। রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন খারিজ করে ওই রায় দেন আদালত। এটর্নি জেনারেল জানিয়েছেন রায়ের কপি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর পর সরকারের নির্দেশে আসামীর দ- কার্যকর করা যাবে। তবে এর আগে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন করতে পারবে আসামী। প্রাণভিক্ষার আবেদন করা হবে কিনা তা আসামীর বিষয় বলে জানিয়েছেন তার আইনজীবী। 

মঙ্গলবার সকাল নয়টার দিকে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ এ রায় দেন। বেঞ্চের অন্য বিচারপতিরা হলেন, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।

রায়ে রিভিউ আবেদন খারিজ হওয়ায় মাধ্যমে মীর কাসেম আলীর সব আইনি প্রক্রিয়া শেষ হলো। বাকি থাকল প্রাণভিক্ষার বিষয়টি।

Banglabid

রায়ের পর প্রতিক্রিয়ায় এটর্নি জেনারেল বলেন, “আমাদের সমস্ত উদ্বেগের অবসান হয়েছে।যুদ্ধাপরাধী মীর কাসেম আলী যে রিভিউ পিটিশন দায়ের করেছিলেন সেই রিভিউ পিটিশন আজ খারিজ করে দেওয়া হয়েছে।সর্বোচ্চ আদালত তাদের রায় একটু সংশোধন করেছেন। সেটা হলো ১৪ নম্বর অভিযোগে নাসির উদ্দীন চৌধুরীকে ডালিম হোটেলে নিয়ে অমানুসিক নির্যাতন করা হয়েছিলো সেই অভিযোগে তাকে ১০ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিলো। সেই দণ্ড আপিল বিভাগ বহাল রেখেছেন কিন্তু রায়ের অপারেশন অধ্যায়ে সেটার উল্লেখ ছিলো না সেটা তারা সংশোধন করেছেন।” 

পুনর্বিবেচনায় রায় এবং পরবর্তী আইনী প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা করে এটর্নি জেনারেল বলেন, জসিম হত্যায় যে মীর কাসেম জড়িত সেটা সাক্ষ্য প্রমাণে স্পষ্টভাবে প্রতিভাত হয়েছে। এখন মীর কাসেমকে এটা জানানোর পর তিনি যদি মনে করেন রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা করবেন সেক্ষেত্রে তিনি আবেদন করতে পারেন। আবেদন করলে রাষ্ট্রপতির সিদ্ধান্তের পরই দণ্ড কার্যকর করার প্রক্রিয়াটা শুরু হবে। রাষ্ট্রপতি যদি প্রাণভিক্ষা দেন সেটা আলাদা কথা।রাষ্ট্রপতি যদি তা নাকচ করে দেন সেক্ষেত্রে রাষ্ট্র যখন চাইবে তখনই তার দণ্ড কার্যকর করা যাবে।

রায় ঘোষণার সময় আসামীপক্ষের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন উপস্থিত না থাকলেও পরে প্রাণভিক্ষার বিষয়ে নিজেদের মতামত জানান তিনি। খন্দকার মাহবুব হোসেন
বলেন, আপিল বিভাগ দেশের সর্বোচ্চ আদালত। তারা সাজা বহাল রেখেছেন এখানে আমার কিছু বলার নাই। কিন্তু মিথ্যা অভিযোগ দিয়ে, মিথ্যা সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে এ সাজা দেওয়া হয়েছে। সেক্ষেত্রে ভবিষ্যৎ বিবেচনা করবে, ভবিষ্যৎ প্রজন্ম বিবেচনা করবে যে এই বিচার সঠিক হয়েছে কি না।”

Reneta

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় গত ৬ জুন প্রকাশ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মানবতাবিরোধী
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT