চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গোপসাগরে গণ ডাকাতির সময় এক জলদস্যু আটক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৩১ পূর্বাহ্ণ ২৭, অক্টোবর ২০১৫
বাংলাদেশ
A A

ইলিশ মৌসুমের শুরুতে বঙ্গোপসাগরে শুরু হয়েছে গণ ডাকাতি। সোমবার বিকেল থেকে বিভিন্ন পয়েন্টে শতাধিক জেলে অপহরণের ঘটনা ঘটেছে। খুলনায় জলদস্যুদের সঙ্গে বন্দুক যুদ্ধের পর অস্ত্রসহ এক জলদস্যুকে আটক করেছে র‌্যাব।

বঙ্গোপসাগারে জলদস্যুদের তান্ডবে ইলিশ মৌসুমের শুরুতে চরম আতঙ্কে পড়েছেন জেলেরা। সোমবার রাতে জলদস্যুরা অপহরণ করেছে ট্রালারসহ শতাধিক জেলেকে। আহত হয়েছে বেশ কয়েকজন । পটুয়াখালি কুয়াকাটার আলিপুর মাহিপুর বন্দর থেকে ১২ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। তাদের ব্যবহৃত ট্রলার জালসহ প্রয়োজনীয় সব নিয়ে গেছে তারা। এর আগে অপহরণ করে নিয়ে যাওয়া ১০ জেলের খোঁজ মেলেনি এখনো।

কোস্টগার্ড জানান, উপকূলীয় অঞ্চলে কোস্টগার্ড স্টেশন নিদ্রা সখিনা, পাথর ঘাটা, নিজামপুর, রমনাবাদ, কারিগঞ্জ, হিজলা, বরিশালসহ আরো লঞ্চ দিয়ে টহল পরিচালনা করছি। নির্দিষ্ট এলাকার বাহিরে গভীর সমুদ্রে আমাদের কোস্টগার্ডের বড় সমুদ্র নেই।এর জন্য আমরা সব জায়গায় টহল দিতে পারিনা।

বরগুনার পাথরঘাটা থেকে ৭০ কি: মি: দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে জলদস্যুরা ৩টি ট্রলারসহ অন্তত ৪০ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে। ঘটনার সময় জলদস্যুদের হামলায় ১৫-২০ জেলে আহত হয়েছেন। সে সময় তিন জেলেকে সাগরে ফেলে দেয়া হয়েছে বলেও জেলেরা অভিযোগ করেছেন।

খুলনার কয়রা সংলগ্ন সুন্দরবনে র‌্যাব ও জলদস্যু ইলিয়াস বাহিনীর মধ্যে গোলাগুলির পর ২৩টি বিদেশী আগ্নেয়াস্ত্র, ১৫৩১রাউন্ড গুলিসহ শাহীনুর রহমান নামে এক দস্যু আটক হয়েছে। সংবাদ সম্মেলনে র‌্যাব জানায় লে. কমান্ডার মাহফুজুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়।

এ সময় মুখোমুখি ১০/১৫মিনিট গোলাগুলির পর তাকে আটক করেতে সক্ষম হয় র‌্যাব। মৎসজীবী সমিতি জানিয়েছে উপকুলীয় অঞ্চলের জলদস্যুদের নিয়ন্ত্রণ করা না গেলে এ মৌসুমে মাছ শিকার তাদের জন্য অসম্ভব হয়ে পড়বে। তারা জলদস্যু দমনে আকাশ পথে অভিযানের দাবি জানিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জলদস্যুবঙ্গোপসাগর
শেয়ারTweetPin

সর্বশেষ

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT