চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর নির্দেশেই মুক্তিযুদ্ধ করেছে মানুষ: সংস্কৃতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৪ অপরাহ্ণ ০২, ডিসেম্বর ২০১৭
শিল্প সাহিত্য
A A

বাংলাদেশের মানুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল মন্তব্য করে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, ‘একাত্তরের ৭ই মার্চে বঙ্গবন্ধুর ভাষণ সরাসরি শুনে ৮ই মার্চ আমি আমার গ্রামে চলে যেই। পরে ১৪ মার্চ আমাদের এলাকার থানা লুট করি।’

শনিবার হোটেল লেকশোরে ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম আয়োজিত ‘বঙ্গবন্ধুর কাছে আমাদের ঋণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বঙ্গবন্ধুর ৭ই মার্চের কথা স্মরণ করে আসাদুজ্জামান নূর বলেন, ‘১৯৭১ সালে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, তখন আমি ২৪ বছরের টগবগে যুবক। আমার সৌভাগ্য হয়েছিল ৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণ সরাসরি শোনার। পরের দিন ৮ই মার্চ আমি আমার গ্রামে চলে যায়। সেখান থেকে ১৪ মার্চ আমাদের এলাকার থানা লুট করি।’

এভাবেই তিনি মুক্তিযুদ্ধে অংশ নেয়ার এবং সাধারণ মানুষের সম্পৃক্ততার স্মৃতিচারণ করে স্বাধীনতার ঘোষক বিষয়ে বিতর্ক সৃষ্টির অপচেষ্টার জবাব দেন।

তিনি আরো বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বা সমাজের অগ্রসর অংশ হিসেবে স্বাধীনতা আন্দোলনে অংশ নিলেও মুক্তিযুদ্ধে অংশ নেয়া ৯৫ শতাংশ মানুষ ছিল গ্রামের নিরক্ষর কৃষকের সন্তান। যাদের বয়স ১৬ থেকে ৩০ বছরের মধ্যে। গ্রামের ওই কৃষকদের সাধারণ সন্তানরা থ্রি নট থ্রি রাইফেল নিয়ে রাতের আধারে প্রশিক্ষিত পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়েছে। তাদের অনেককে তখন জিজ্ঞেস করেছি কিসের জোরে তারা এমন দু:সাহসী যুদ্ধে ঝাপিয়ে পড়লো উত্তরে তারা আমাকে বলেছে এটা বঙ্গবন্ধুর নির্দেশ।’

একই সেমিনারে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘ আমরা যেমন আমাদের পিতার ঋণ কোনদিন শোধ করতে পারি না তেমনি বাঙালী হিসেবে কোনদিনই বঙ্গবন্ধুর ঋণ শোধ করতে পারবো না। তবে পরিবারে যেমন একজন সন্তান তার বাবার আমানত সংরক্ষণ করে বাবার প্রতি সম্মান প্রদর্শন করতে পারে তেমনি আমরাও জাতির পিতার রেখে যাওয়া আদর্শ মত চলে তার প্রতি সম্মান প্রদর্শন করতে পারি। কিন্তু তার ঋণ কোনদিনই কোন বাঙালী শোধ করতে পারবে না।’

 ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম
ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম
Reneta

অভিনেত্রী নওশীনের উপস্থাপনায় আরো বক্তব্য দেন ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের উপদেষ্টা চিত্রনায়ক আলমগীর। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শকে তরুণ প্রজন্মই এগিয়ে নিয়ে যাবে। বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে তারাই দেশ গড়ার কাজে এগিয়ে আসবে। তাহলেই বাংলাদেশ স্বপ্নের সোনার বাংলা হবে।

অভিনেত্রী শম্প রেজা তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর সাধনাকে জানতে হলে আমাদেরকে আরো বেশি বেশি করে তাকে জানতে হবে এবং পড়তে হবে। তার আদর্শে যদি চলতে পারি তবেই বাংলাদেশ সত্যিকারের একটি সোনার বাংলা হবে।’

সুচিন্তা ফাউন্ডেশনের আহবায়ক অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত বলেন,‘ বঙ্গবন্ধুর ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না কিন্তু তার আদর্শকে বাস্তবায়নের মাধ্যমে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাতে পারি। তার আদর্শে বাংলাদেশকে পরিচালিত করতে পারলেই বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত ভালোবাসা দেখানো সম্ভভ হবে। তাই বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার জন্য যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা। তার হাতকে শক্তিশালী করতে পারলেই প্রকৃত মুক্তিযুদ্ধের বাংলাদেশ এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়া হবে।’

   ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম
ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম

অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সর্বকনিষ্ঠ সদস্য ছোট্ট শিশু আরহাম চৌধুরী স্বাগত বক্তব্য দেন। পরে সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক। অনুষ্ঠানের মাঝে বিভিন্ন সময় ভিডিও বার্তায় রামেন্দু মজুমদার, সৈয়দ হাসান ইমাম, গাজী রাকায়েতদের সিনিয়র সাংস্কৃতিক ব্যক্তিত্বরা বঙ্গবন্ধু সম্পর্কে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

সেমিনারের সার্বিক দায়িত্বে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ মোজাহের উদ্দিন চৌধুরি কমল। ইয়ুথ বাংলা কালচারাল ফোরামের সভাপতি সুফি ফারুক তার সমাপনী ভাষণে বলেন, আগামী ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী এবং ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা জাতির জনকের কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উদযাপন করতে চাই। এই জন্য আমাদের শিল্পী সমাজ বর্তমান সরকারকে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।’

ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম
ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম

‘বঙ্গবন্ধুর কাছে আমাদের ঋণ’ শীর্ষক সেমিনারে আরো উপস্থিত ছিলেন, চিত্র নায়ক আলমগীর, মাসুদ আলী খান, রহমত আলী, আল মামুন, মাসুম রেজা, মাজনুন মিজান, অভিনেত্রী র্শমীলী আহমেদ, ডলি জহুর, ওয়াহিদা মল্লিক জলি, সম্পা রেজা, পূর্ণিমা, বিজরী বরকতউল্লাহ, শারমীন শীলা, তানভীন সুইটি , তারিন, নওশীন, স্বাগতা , নাবিলা। সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিৎ, এস. আই. টুটুল, আঁখি আলমগীরসহ সংস্কৃতি জগতের জনপ্রিয় মুখগুলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিযুদ্ধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাকিবের ‘ঘূর্ণি জাদু’র জয়ে শেষ চারে ঢাকা

পরবর্তী

দেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ: খালেদা জিয়া

পরবর্তী
খালেদা জিয়া

দেশের মানুষের প্রতি আমি কৃতজ্ঞ: খালেদা জিয়া

প্রিয় মেয়র, তোমাকে বিদায়

সর্বশেষ

ও আমার উড়াল পঙ্খীরে…

জুলাই ১৯, ২০২৬

মিসির আলি: যুক্তির আলোয় রহস্যের জাদুকর

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT