চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধুর নিজ হাতে রোপন করা সেই কামিনী গাছ এখন মহীরুহ

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৪:২৩ অপরাহ্ণ ০৩, নভেম্বর ২০১৮
বাংলাদেশ
A A

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের দীর্ঘ পথ পরিক্রমায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিরন্তর এক দুঃসাহসিক ভূমিকা পালন করেন। মুক্তি-সংগ্রামের এক মহৎ প্রচ্ছদপট এঁকে বাঙালি জাতির জন্য এনে দেন স্বপ্নের স্বাধীনতা।

তবে মুক্তিকামী বাঙালিকে স্বাধীনতার পথ দেখাতে গিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জীবনের একটা দীর্ঘ সময় (৩ হাজার ৫৩ দিন) কাটাতে হয়েছে কারাগারে। সেই সূত্রে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের ঢাকা কেন্দ্রীয় কারাগার জাতির জনকের স্মৃতি-বিজড়িত এলাকা। যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বঙ্গবন্ধুর অজস্র স্মৃতি।

পুরাতন কারাগারের দেওয়ানি সেলে বঙ্গবন্ধু দীর্ঘদিন ছিলেন। সেখানে তার স্মৃতিকে ধরে রাখতে প্রতিষ্ঠিত হয়েছে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারা স্মৃতি জাদুঘর’। ২০১০ সালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই স্মৃতি জাদুঘরের উদ্বোধন করেন।

এর সামনেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে। যেখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বঙ্গবন্ধুর নিজ হাতে রোপন করা একটি কামিনী গাছ।

প্রায় অর্ধ শতাব্দীর স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা সেই কামিনী গাছ এখন মহীরুহ। এখন বছরের একটা নির্দিষ্ট সময় পরিপূর্ণ পুষ্পিত কামিনী অসংখ্য ফুলের ভারে নুয়ে পড়ে। সুগন্ধি ছড়িয়ে দেয় বাতাসে। এই গাছটি যেন জাতির জনক বঙ্গবন্ধুর জীবন্ত স্মৃতি।

কারা সূত্রে জানা যায়, ৬০ এর দশকে বঙ্গবন্ধু নিজ হাতে কামিনী ফুলের এই গাছের চারাটি লাগিয়েছিলেন। গাছটির চারপাশে ছয়দফা দাবি ছয়টি স্তম্ভে লিপিবদ্ধ করে রাখা হয়েছে।

Reneta

এছাড়া, জাদুঘরে সংরক্ষণ করা হয়েছে বঙ্গবন্ধুর নিত্য ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। সেখানে রয়েছে তার ব্যবহৃত চেয়ার-টেবিল, খাবার প্লেট, বিছানাপত্র, হাঁড়ি-পাতিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেল হত্যা দিবসজেল হত্যাকাণ্ডসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

আসছে ‘আওয়ারাপান ২’ ও ‘টক্সিক’: হল বাঁচাতে হিন্দি সিনেমাতেই ভরসা?

জুলাই ১৫, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন (সংগৃহীত)।

এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনে ৫টি উদ্যোগ গ্রহণ করেছে সরকার: মাহদী আমিন

জুলাই ১৫, ২০২৬

সামনের দুই বিশ্বকাপের জন্য নতুন ফরম্যাট অনুমোদন করলো আইসিসি

জুলাই ১৫, ২০২৬

দীপককে দেখে দর্শক বললেন ‘উনাকে দেখে মারতে ইচ্ছে করছে’!

জুলাই ১৫, ২০২৬

আমরা কি অনুভূতিশূন্য হয়ে পড়ছি?

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT