চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু হত্যায় রাঘব বোয়ালদের বিচার করা যায়নি: প্রধান বিচারপতি

এস এম আশিকুজ্জামানএস এম আশিকুজ্জামান
১২:৩৮ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০১৭
আদালত
A A

তদন্তে ত্রুটির কারণে জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ষড়যন্ত্রের সাথে জড়িত রাঘব বোয়ালদের বিচার করা যায়নি মন্তব্য করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রে অনেক  রাঘব বোয়ালই জড়িত ছিল।

জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্ট আয়োজিত রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমি এই মামলার নথি পর্যালোচনা করে দেখেছি অনেক  রাঘব বোয়ালই হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিল। কিন্তু তদন্তে ত্রুটির কারণে আমরা তাদের আর বিচার করতে পারিনি।’

প্রধান বিচারপতি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে পৃথিবীর কোনো হত্যাকাণ্ডের মিল পাওয়া যায় না। আমরা এই হত্যাকাণ্ডে স্তম্ভিত হই। আর সবচেয়ে কষ্টদায়ক হল, বঙ্গবন্ধু হত্যার পর রাষ্ট্রের আইন দ্বারা বিচারের পথ বন্ধ করা হয়।

“কিন্তু আমি বিচার বিভাগের একজন সদস্য হিসেবে আজ গৌরবান্বিত বোধ করি এই কারণে যে, এই সুপ্রিম কোর্টই ইনডেমনিটি অর্ডিন্যান্স বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ প্রশস্ত করেছিল।”

তিনি বলেন, ‘এই মামলা যখন উচ্চ আদালতে আমি তখন আপিল বিভাগের সর্বকনিষ্ঠ বিচারক। খুব অসুস্থ ছিলাম এবং সিঙ্গাপুরে আমার ক্যান্সারের চিকিৎসা চলছিল। কিন্তু বঙ্গবন্ধুর হত্যার বিচারের বেঞ্চ গঠনের জন্য আমাকে দেশে আসতে বলা হয়। আমি অসুস্থতা নিয়েই দেশে চলে আসি।’

রক্তদান কর্মসূচির অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ এবং সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারিরা উপস্থিত ছিলেন।

Reneta

সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে আয়োজিত এই রক্তদান কর্মসূচির সার্বিক সহযোগিতায় ছিল বিএসএমএমইউ এর ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধান বিচারপতিবঙ্গবন্ধু হত্যাশোকাবহ আগস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসি-আর্জেন্টিনাকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী রিভালদো

জুলাই ৮, ২০২৬

ট্রাম্পের সঙ্গে বৈঠকের আগে কয়েক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তির ঘোষণা ন্যাটোর

জুলাই ৮, ২০২৬

জাতিসংঘে নতুন স্থায়ী প্রতিনিধি আইরিন খান

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ফুটবলের রাজনীতি, রাজনীতির বিশ্বকাপ

জুলাই ৮, ২০২৬

দেশের সব মাদ্রাসায় দৈনিক সমাবেশ ও খেলাধুলা বাধ্যতামূলক

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT