চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বঙ্গবন্ধু সাফারি পার্কে ৯টি জেব্রার মৃত্যুর কারণ হিসেবে যা জানা গেল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০০ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০২২
- সেমি লিড, পরিবেশ, বাংলাদেশ
A A

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গত ২২দিনের ব্যবধানে নয়টি জেব্রার মৃত্যুর কারণ উদঘাটিত হয়েছে।

মৃত জেব্রার নমুনা পরীক্ষার পরে বিশেষজ্ঞ টিম জানিয়েছেন, পাঁচটি জেব্রা পাঁচ ধরণের ব্যাক্টেরিয়ার আক্রমনে এবং চারটি নিজেদের মধ্যে মারামারি করে মারা গেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে সাফারি পার্কে অবস্থিত ঐরাবত বিশ্রামাগারে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান বিশেষজ্ঞ টিম।

কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেনারী অনুষদের তিনজন বিশেষজ্ঞ, ঢাকা চিড়িয়াখানার সাবেক কিউরেটর মো. শহিদুল্ল্যাহ্ ও গাজীপুর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয়ে এই বিশেষজ্ঞ দল গঠিত হয়।

গত ২ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত জেব্রাগুলো মারা গেছে। নয়টি জেব্রার মৃত্যুর কারণ জানতে মঙ্গলবার সাফারী পার্কে বৈঠকে বসেন বিশেষজ্ঞদল।

২ জানুয়ারি থেকে পার্কে জেব্রা মৃত্যু শুরু হলেও পার্ক কর্তৃপক্ষ বিষয়টি গোপন করে রেখেছিল। তবে গত সোমবার সন্ধ্যার পর পার্কে জেব্রার মৃত্যুর বিষয়টি প্রকাশ পায়। এরপরে মঙ্গলবার (২৫জানুয়ারি) সকালে জেব্রার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন সাফারী পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির।

Reneta

প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির জানান, খাদ্যে বিষক্রিয়া, ভাইরাস, ব্যাকটেরিয়ার সংক্রমণসহ নানা কারণে জেব্রাগুলোর মৃত্যু হতে পারে। তবে এ বিষয়টি নিয়ে মঙ্গলবার সকালে পার্কে বৈঠকে বসেছেন বিশেষজ্ঞদল। বিকেলে এ ব্যাপারে তাদের বক্তব্য পাওয়া যেতে পারে।

তিনি জানান, জেব্রা দলবেঁধে চলে। মৃত্যুর আগ থেকে এদের মধ্যে কোন রোগের উপসর্গ দেখা যাচ্ছে না। এরা বন্য প্রাণী হওয়ায় এদের কাছেও যাওয়া যায় না। হঠাৎ তারা দল থেকে আলাদা হয়ে মাটিতে পড়ে যায়, সাথে সাথে শুরু হয় শ্বাসকষ্ট এবং পেট ফুলে গিয়ে মুখ দিয়ে ফেনা বেরুতে থাকে। একসময় জেব্রাগুলো মারা যায়।

করোনা সন্দেহে পিসিআর ল্যাবে মৃত জেব্রাগুলোর নমুনা পাঠিয়ে পরীক্ষা করা হয়েছে। রিপোর্টগুলো নেগেটিভ এসেছে। এছাড়াও খাবারে বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে এমন সন্দেহে খাবারগুলোও পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। মৃত জেব্রাগুলোর ফুসফুস, লিভার, মৃত্যুর পর পেটে থাকা অর্ধগলিত খাবার গুলোর পরীক্ষা করা হয়েছে, যার রিপোর্ট চলে এসেছে। তবে জেব্রাগুলো যে খাবার খাচ্ছে তা পার্কে থাকা অন্যান্য প্রাণীগুলোও খাচ্ছে। খাদ্যে বিষয়ক্রিয়ায় জেব্রার মৃত্যু হলে অন্যান্য প্রাণীগুলোরও মৃত্যু হতে পারতো। কিন্তু তা হয়নি।

তিনি আরও বলেন, মৃত জেব্রাগুলোর ৯০ ভাগই মাদী জেব্রা। এছাড়া পার্কে জন্ম নেয়া জেব্রাগুলোরই মৃত্যু হয়েছে বেশি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: জেব্রাবঙ্গবন্ধু সাফারি পার্ক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT