চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফ্রান্সে ক্রিসমাস মার্কেটে বন্দুকধারীর হামলা, হামলাকারী পলাতক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫১ পূর্বাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৮
আন্তর্জাতিক
A A
ফ্রান্স-বন্দুকধারীর হামলা

ফ্রান্সে একটি মার্কেটের কাছে বন্দুকধারীর হামলায় ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে ১১ জন।

হামলাকারীর পরিচয় শনাক্ত করা গেলেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। হামলার পর থেকে সে পলাতক। পরিচয় প্রকাশ না করলেও জানানো হয়েছে, বন্দুকধারীর পরিচয় সম্পর্কে নিরাপত্তা বাহিনীর কাছে আগে থেকেই তথ্য ছিল এবং পুলিশ তাকে খুঁজছে।

‘‘সে (হামলাকারী) এর আগে দু’বার আমাদের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে,’’ বলেন ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার কাস্তানের।

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ফ্রান্সের পূর্বাঞ্চলীয় স্ট্রাসবার্গ শহরের প্লেস ক্লেবেরে একটি ক্রিসমাস মার্কেটের কাছে অতর্কিতে বন্দুক হামলা চালায় এক ব্যক্তি। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। আহত হয় আরও ১২ জন।

আহতদের মধ্যে ৭ জনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়।

ইউএসএ টুডে জানিয়েছে, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের সঙ্গে বন্দুকধারীর ‍গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এর এক পর্যায়ে পালিয়ে যেতে সফল হয় সে।ফ্রান্স-বন্দুকধারীর হামলা

Reneta

হামলার কারণ এখনো জানা যায়নি। তবে একে সন্ত্রাসী তৎপরতা হিসেবে চিহ্নিত করে ঘটনাস্থলের আশপাশের এলাকার নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। ফ্রান্সের সন্ত্রাস দমন বিষয়ক সংস্থা এ ঘটনায় তদন্ত শুরু করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, প্রতিটি সীমান্ত অঞ্চলের নিরাপত্তা জোরদার করা হয়েছে যেন হামলাকারী দেশের বাইরে যেতে না পারে। এজন্য সেসব এলাকায় সাড়ে ৩শ’ অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

এছাড়া দেশের প্রতিটি ক্রিসমাস মার্কেটের নিরাপত্তা বাড়ানো হবে বলেও আশ্বাস দিয়েছেন কাস্তানের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্রান্সফ্রান্স- বন্দুকধারীর গুলিবন্দুকধারীর হামলালিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

১ লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

জুন ২১, ২০২৬

কিংবদন্তি আবদুস সাদেক: স্বাধীন বাংলাদেশের হকির প্রথম কাণ্ডারি

জুন ২১, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনা বা স্পেন-ফ্রান্স নয়, ইব্রার বিশ্বচ্যাম্পিয়ন কে?

জুন ২১, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধ বাবা-মাকে পিটিয়ে বাড়িছাড়া করার অভিযোগ ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে

জুন ২১, ২০২৬

ইতিহাস গড়ে কুরাসাও গোলরক্ষক বললেন- ‘আমার ভাস্কর্য দরকার’

জুন ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT