চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফোক গান গাইলেন মিরাক্কেলের জামিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২৬ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৮
বিনোদন
A A

‘মীরাক্কেল-৬’ মাতিয়ে জামিল হোসেন এখন টিভিপর্দার ব্যস্ততম অভিনেতা। নাটক ছাড়িয়ে কাজ করেছেন ‘আয়নাবাজি’র মতো হিট ছবিতে। সেখানে প্রশংসিত হওয়ার পর ‘রঙ ঢঙ’ নামের আরেক ছবিতে কাজ করেছেন তিনি। মুক্তির অপেক্ষায় থাকা ওই ছবিতে ‘অদ্ভুত প্রেম আমার’ শিরোনামে একটি গান গেয়েছিলেন জামিল।

নতুন খবর হলো, আবারও গেয়েছেন এই ‘মিরাক্কেল তারকা’। এবার জামিল গেয়েছেন ফোক গান।

অগ্নিবীণা’র ব্যানারে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে জামিলের গাওয়া এই ফোক গানের লিরিক্যাল ভিডিও প্রকাশ হয়েছে ২৪ আগস্ট। গানের কথা ও সুর করেছেন এ আর রাজ এবং সঙ্গীতায়োজন করেছেন মুশফিক লিটু। এই প্রথম ফোক গান গেয়েছেন জামিল। এ নিয়ে তার উচ্ছ্বাসের কমতি নেই।

চ্যানেল আই অনলাইনকে জামিল বলেন, মনের তাগিদে আমি গান করি। গানটা কিন্তু আমার রক্তে মিশে আছে। আমার বাবা টুকটাক গান গাইতেন। আধুনিক ও ব্যান্ড আঙ্গিকের গান ছিল তার পছন্দ। বাবার কাছ থেকে ছোটবেলায় আমার গানের হাতেখড়ি। মনে মনে স্বপ্ন দেখতাম গান নিয়ে কিছু করার।

সেই স্বপ্ন নিয়ে কয়েকটি গানের অডিশনে অংশ নিয়েছিলেন জামিল। কিন্তু ভাগ্য সহায় ছিল না তার। তবে গান ছাড়েননি। বললেন, আমি গান করতে চেয়েছিলাম। ‘ক্লোজআপ তোমাকে খুঁজছে বাংলাদেশ’ অডিশনে অংশ নিয়েছিলাম। কিন্তু টিকতে পারিনি। কপালগুণে ‘মিরাক্কেল’ লেগে যায়।

জামিল বলেন, ‘কুলহারা’ ফোক গানটির গীতিকার এ আর রাজ ভাই আমাকে বলেছিলেন মিরাক্কেলে আমার কণ্ঠে গান শুনে তার ভালো লেগেছিল। সেজন্য এই গানটা আমার জন্য লিখেছেন। গানের কথাগুলো শুনে আমার ভালো লাগে। সুর-সঙ্গীত সবকিছু পারফেক্ট মনে হয়েছে; সেজন্য গানটি করেছি। আগামীতে এর ভিডিও মিউজিক ভিডিও প্রকাশ হবে বলে জেনেছি।

Reneta

এবার ঈদে জামিল অনেকগুলো ধারবাহিক ও খণ্ড নাটকে কাজ করেছেন বলে জানান। তিনি বলেন, লাল ডালান, শব্দের আলী প্যাকেজ, পলিসি কাসেম, বউয়ের দোয়া পরিবহন, ভালো হইতে পয়সা লাগে না, মেড ইন দুবাই, আমি বিবাহের পাত্র ইত্যাদি ছাড়াও আরও বেশ কিছু নাটকে কাজ করেছি।

জামিলের ভাষ্য, মোটামুটি সবগুলো চ্যানেলে থাকছে তার অভিনীত ঈদ নাটক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়নাবাজিজামিলফোক গানমিরাক্কেল
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু অক্টোবরে, ফাইনাল ২১ নভেম্বর

জুন ১১, ২০২৬

বিশ্বকাপে বলিউডের তিন খান কে কোন দলের সমর্থক?

জুন ১১, ২০২৬

জলবায়ুতে সবুজ প্রতিশ্রুতি, বাজেটে শতকোটি টাকার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

নারী-শিশুর নিরাপদ যাতায়াতে ‘পিংক বাস’ চালুর পরিকল্পনা সরকারের

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT