চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকের পাতায় উৎপাতকে প্রশ্রয় দেবেন না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০১ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

মত প্রকাশের স্বাধীনতা নিয়ে সোচ্চার সকলেই। সবাই চান পরিপূর্ণভাবে মত প্রকাশের স্বাধীনতা। সেই কথাই এবার নিজের ফেসবুকে লিখলেন কবি, প্রাবান্ধিক
ও কলামিস্ট ফরহাদ মজহার। ফেসবুকে একটি পোস্টে তিনি লিখেন, কারো চিন্তা বা
মতাদর্শ পছন্দ না হলে বা ভিন্নমত থাকলে তার বিরোধিতা, সমালোচনা বা
পর্যালোচনা করা একটি শক্তিশালী সমাজের লক্ষণ।

কুৎসা রটনা, গালাগালি কিংবা কুৎসিত ভাষা ব্যবহার ঘিলুশূন্য কাপুরুষের কাজ। এদের স্পিচ প্রবলেম আছে। এই ধরণের বুদ্ধি প্রতিবন্ধী সমাজে থাকবেই। কিন্তু এদের ফ্রেন্ড লিস্টে রেখে আপনার ফেসবুকের পাতায় উৎপাত করবার প্রশ্রয় দেবেন না। দিলে কথা বলার ক্ষেত্রগুলো নষ্ট হবে। কারণ যারা নোংরামি পছন্দ করেন না তারা এদের দ্বারা অপমানিত হবার ভয়ে চুপ হয়ে যাবেন। অথচ পরস্পরের সঙ্গে কথা বলা আমাদের অবশ্যই জারি রাখা দরকার। বিশেষত যেখানে মত প্রকাশের স্বাধীনতা ভয়ানক সংকুচিত।

পাশাপাশি টেকনোলজির কথা তুলে ধরে তিনি লিখেন, এই ক্ষেত্রে টেকনোলজিরও ভূমিকা আছে। এরা কাপুরুষও বটে। কারণ যে গালি তারা সহজে ফেসবুকে বিমূর্ত এলসিডি স্ক্রিনে দিতে পারে, সেটা সামনা সামনি দিতে পারে না, সেই সাহস তাদের নাই। কারণ সামনাসামনি হলে তাদের নাকমুখ ধসে যাবার ভয় থাকেই।

আমাদের কাজ হচ্ছে কথা বলার ক্ষেত্রগুলো যে কোনো মূল্যে রক্ষা করা। মতের ভিন্নতা প্রকাশ এবং সামষ্টিক বিষয়ে ঐক্য তৈরির জায়গাগুলোর সুরক্ষা জরুরি। সম্ভবত একেই গ্রিকরা ‘পলিস’ বলতো, যেখান থেকে ‘পলিটি’, ‘পলিটিক্স’ ইত্যাদি ধারণার উদ্ভব ঘটেছে। বাংলায় আমরা তাকে রাজনৈতিক পরিসর বলতে পারি। তবে আমরা যেহেতু গ্রিক নই, আমাদের ‘সমাজ’ কথাটার মধ্যে সেই ধারণার অভিপ্রকাশ থাকতে পারে। সমাজ মানে যেখানে সমষ্টির সাধারণ স্বার্থ সম্পর্কে সিদ্ধান্ত বা নীতিমালা ঠিক হয়। এমনকি বিধি বিধানও। গ্রামে এখনও ‘সমাজ’-এর ভূমিকা দেখা যায়।

এরপর এই কলামিস্ট আরো লিখেন, রাজনীতি সত্যমিথ্যা নির্ণয়ের ক্ষেত্র নয়, সেটা দার্শনিকদের হাতে ছেড়ে দিন। বিভিন্ন মত ও চিন্তার মানুষ কিভাবে এবং কেমন করে একই সমাজের অন্তর্ভূক্ত হতে পারে কিংবা আদৌ হতে পারে কিনা রাজনীতি সেটা নির্ণয় করে। সমাজ বিভক্ত হলে সেটা আজ হোক কিংবা কাল- গৃহযুদ্ধে পরিণতি লাভ করতে পারে। যদি মনে করেন এই দেশে আপনার সংজ্ঞা অনুযায়ী শুধু বাঙালি কিংবা শুধু মুসলমান থাকবে তাহলে আপনি গৃহযুদ্ধের দিকেই দেশকে নিয়ে যাচ্ছেন।

এদেশে আস্তিক, নাস্তিক, ধর্ম প্রাণ, ধর্ম নিরপেক্ষ, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলেরই থাকবার অধিকার আছে। কি নীতিনৈতিকতা, নিয়ম ও বিধিবিধান মানলে এক পক্ষ আরেক পক্ষকে নির্মূল করবে না সেটাই এখন বাংলাদেশের রাজনীতির প্রধান আলোচ্য বিষয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফরহাদ মজহার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

অপহরণের ৯দিন পর খাল থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

জুন ১৩, ২০২৬

আগামী কয়েক দিনের মধ্যেই হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি: আরাঘচি

জুন ১৩, ২০২৬

বাজেটকে ঘিরে বিরোধী দল বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

জুন ১৩, ২০২৬

রাজনৈতিক ব্যঙ্গে আলোচনায় এই সিনেমা

জুন ১৩, ২০২৬

গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT