চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফেসবুকে সরব নেতারা বাস্তব রাজনীতিতে নিষ্ক্রিয়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৫ পূর্বাহ্ণ ১৯, মার্চ ২০১৭
সমাজকথন, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

ফেসবুকে সরব থাকলেও রাজনীতির মাঠ এখন পুরোপুরিই শূন্য। রাজনীতিবিদরা মুখে নানান কথা বললেও মাঠপর্যায়ে কাজের সময় কাউকে তেমন একটা পাওয়া যায় না বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এসব কথা লিখেছেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন: ‘যেসব নেতা-কর্মীরা ফেসবুকে বেশি সরব বাস্তব রাজনীতিতে তারা ততোটা নিষ্ক্রিয়। ব্যক্তিগতভাবে তাদের কেউ কেউ মিছিল মিটিংয়ে অংশ নিলেও তা মূলত ছবি তোলা ও সেলফি তোলাতেই সীমাবদ্ধ। এদের সঙ্গে মাঠের কর্মীদের যোগসূত্র প্রায়শই শুন্য, এমনকি মাইনাসেও গিয়ে ঠেকে।’

তিনি আরও লিখেছেন, ‘এই প্রক্রিয়ার রাজনীতি কেন্দ্রের চেয়ে তৃণমূলেই বেশি। দিনের পর দিন ঢাকায় থাকে, নিজস্ব ইউনিটের কর্মীদের সঙ্গে কিংবা নেতাদের সঙ্গে ন্যূনতম যোগাযোগ নাই, কিন্তু ছবিতে, ফেসবুকে উপস্থিতি শতভাগ। অনেকের কোনো রিক্রুটমেন্ট নাই, অথচ ফেসবুক উপস্থিতিতে মনে হবে তিনি হাজার হাজার কর্মীদের নেতা ’

বাস্তবে রাজনীতির এই অবস্থা চলতে পারে না মন্তব্য করে তিনি লিখেছেেন: ‘এই অবস্থা চলতে পারে না। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি কিংবা ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, কারোরই দায়িত্ব গ্রহণের পূর্বে ফেসবুক ততটা সক্রিয় ছিল না। অথচ এখন মনে করা হচ্ছে যে, ফেসবুক উপস্থিতিই নেতা হওয়ার পূর্বশর্ত। এরকম মরীচিকার পিছনে যারা ছুটছেন তারা অচিরেই হতাশ হবেন বলে আমার বিশ্বাস।’

ছাত্রলীগের সকল নেতাকর্মীর উদ্দেশ্যে তিনি লিখেছেন: ‘ফেসবুক ব্যবহার করুন, ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করুন এবং রাজনৈতিক সত্যাসত্যকে সকলকে জানার সুযোগ করে দিন। কিন্তু এরচেয়ে বেশি নয়! মনে রাখবেন, বাংলাদেশ ছাত্রলীগ একটা পরিবার, যারা এই পরিবারে অতিরিক্ত চামবাজি, তেলবাজি এবং ছবি ব্যবহার করার মাধ্যমে ফাটল ধরানোর চেষ্টা করছে, তারা কালের অতল গহ্বরে হারিয়ে যাবে। সুতরাং সাধু সাবধান! যার যা দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করুন।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রলীগফেসবুকরাজনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

৭ গোল খাওয়ার ম্যাচে কুরাসাওয়ের কোচ গড়লেন বিশ্ব রেকর্ড

জুন ১৫, ২০২৬

শেষ মুহূর্তের গোলে ডাচদের রুখে দিল জাপান

জুন ১৫, ২০২৬

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT