চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুকে আপনার সন্তান কি নিরাপদ?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫১ পূর্বাহ্ণ ১৭, ফেব্রুয়ারি ২০১৮
লাইফস্টাইল
A A
ফেসবুক

Boy using digital tablet in sofa at home

প্রযুক্তি আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। আবার অনেক সময় প্রযুক্তিই আমাদের জন্য হু বিশেষ করে সামাজিক মাধ্যম ফেসবুকের প্রতি অনেকেই আসক্ত হয়ে পড়েছে। আর বিষয়টি আরও ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায় যখন শিশুরাও ফেসবুক ব্যবহার করা শুরু করে।

১৮ বছরের নিচের শিশুদের জন্য ফেসবুক অ্যাকাউন্ট খোলার নিয়ম নেই। তবুও মিথ্যে বয়স দিয়ে অনেকেই ব্যবহার করছে ফেসবুক অ্যাকাউন্ট। সৌখিন ব্যবহারকারীরা অনেক সময় শিশুর জন্মের পরপরই ফেসবুক অ্যাকাউন্ট খুলে ফেলেন স্মৃতিগুলো ধরে রাখার জন্য। একটু বড় হয়েই শিশুরা সেসব অ্যাকাউন্ট ব্যবহার করা শুরু করে।

বিশ্বব্যাপী অনেক অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞদের সন্তানরাও ফেসবুক ব্যবহার করে। নিজেদের সন্তানদের অভিজ্ঞতা থেকেই বিশেষজ্ঞরা অন্যান্য অভিভাবকদের কিছু পরামর্শ দিয়ে থাকেন। ইউনিসেফ বাংলাদেশ এর ওয়েবসাইটের একটি ফিচারে লেখক এস আর করিম সেই পরামর্শ গুলো তুলে ধরেছেন।

প্রাইভেসি ঠিক করুন: আপনার সন্তান যখন ফেসবুক ব্যবহার করে তখন তার সঙ্গে বসুন। তার প্রাইভেসি সেটিং-এ ঢুকে সব ঠিক আছে কিনা দেখুন। তার ছবি, তথ্য, ঠিকানা কারা দেখতে পায় সেটা দুজনে মিলে ঠিক করে নিন। তাকে বুঝিয়ে বলুন কোন তথ্যগুলো কখনোই অপরিচিতদের জানাতে হয় না সেই সম্পর্কে।

‘চেক ইন’ নয়: আপনার সন্তানের প্রোফাইল থেকে পারতপক্ষে ‘চেক ইন’ দিবেন না। এমনকি সন্তানকে নিয়ে কোথাও যাওয়ার আগে বা গিয়ে আপনার প্রোফাইল থেকেও ‘চেক ইন’ না দেয়াই ভালো। ফেসবুকে দেয়া এসব তথ্য অপরিচিতদের কাছে গেলে নিরাপত্তার ঝুঁকি হতে পারে। ‘চেক ইন’ করলেও তক্ষনি না বরং কয়েক ঘণ্টা পরে করুন। তবে সন্তানের স্কুলের বিষয়ে কোনো তথ্য ‘চেক ইন’-এ না জানানোই ভালো।

অপরিচিতদের ‘অ্যাড’ নয়: পরিচিত না হলে ‘ফ্রেন্ড রিকুয়েস্ট’ পাঠালেও বন্ধু বানানো যাবে না। বিষয়টি সন্তানকে বুঝিয়ে বলুন। প্রয়োজনে প্রোফাইল ভালো করে যাচাই করে নিন যেন পরিচিতজনের চেহারা দিয়ে তৈরি ‘ফেইক প্রোফাইল’ এর কবলে না পড়ে আপনার সন্তান।

Reneta

বন্ধুদের খোঁজ নিন: সন্তান কাকে বন্ধু বানাচ্ছে সেই দিকে খেয়াল রাখুন। বন্ধু তালিকাটি যতটা সম্ভব ছোট রাখতে বলুন। সন্তানের কাছের বন্ধুদের সম্পর্কে জানার চেষ্টা করুন। যাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে, তাদের বাসার ঠিকানা, মোবাইল নম্বর নিয়ে রাখুন। সম্ভব হলে তাদের বাবা-মায়ের সাথেও পরিচিত হয়ে নিন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফেসবুক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মেক্সিকো উপকূলে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, কয়েক মিনিট অন্ধকারে ঢাকবে যেসব অঞ্চল

জুলাই ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কানাডার দাবানলের ধোঁয়া নিয়ে ট্রাম্পের ক্ষোভ, শুল্কের সঙ্গে ব্যয় সমন্বয়ের হুঁশিয়ারি

জুলাই ১৮, ২০২৬

‘আই হ্যাভ এ প্ল্যান’, আশা দেখালেন হবু ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম

জুলাই ১৮, ২০২৬

সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT