চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেসবুক দিয়ে জনপ্রিয় হতে চান না আরিফিন শুভ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২৮ অপরাহ্ণ ১১, মার্চ ২০১৭
বিনোদন
A A
চিত্রনায়ক আরিফিন শুভ

চিত্রনায়ক আরিফিন শুভ

দেশীয় তারকাদের অনেকের ফেসবুক নেই। অনেকের যাও আবার আছেন, কিন্তু সেখানে তিনি সক্রিয় নন। তেমনি একজন তারকা এ সময়ের চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। ফেসবুক বন্ধুরা তাকে সবসময় পান না, এমন কি তার টুইটার নেই। এসব নিয়েও অভিযোগের শেষ নেই। এবার এমনি সব অভিযোগ নিয়ে মুখ খুললেন আরিফিন শুভ। আজ শনিবার সকালে ২৬ মিনিট ৪৮ সেকেন্ডের ফেসবুক লাইভে শুভ নানা প্রশ্নের জবাব দেন।

শুভ বলেন, আমার ফেসবুক পেজ ভেরিফাইড নয়, তার কারণ আমি সবাইকে বিশ্বাস করি। আমাকে কাছ থেকে যারা দেখেছেন, তারা কিছুটা হলেও জানেন আমি প্রচারবিমুখ একজন মানুষ। নিজের ঢোল নিজে পেটাতে পারিনা। মূলত আমি আমার কাজে বেশি বিশ্বাসী, এটি নিয়ে বেশি সম্পৃক্ত থাকি।  এরপরও আমার ফেসবুকে দু’জন অ্যাডমিন আছেন তারাই দেখেন আর মাঝেমধ্যে আমি বন্ধুদের সঙ্গে কথা বলি। আশা করি শিগগিরি আমার পেজটি ভেরিফাইড হবে।

শুভ আরও বলেন, ফেসবুকে সক্রিয় না থাকলে আমি থাকব না—এটা বিশ্বাস করি না। আমার কাজ, পরিচয় এটা নয় যে আমি ফেসবুকে কতটা সক্রিয়, দিনে কতটা ছবি আপলোড দিতে পারলাম বা কতটা পোস্ট দিলাম। একটা সময় ফেসবুক ছিল না, তখন কি অভিনয়শিল্পীরা কাজ করেননি বা তাদের জনপ্রিয়তা ছিল না সেটি তো নয়।

সেখান থেকেই আমি বলতে চাই, আমি ফেসবুকের মাধ্যমে জনপ্রিয় হতে চায় না। আমি কাজে ব্যস্ত থাকতে চাই এবং প্রচুর কাজ করতে চাই।

ফেসবুক ছাড়া সিনেমা নিয়েও কথা বলেন তিনি। ‘ছুঁয়ে দিলে মন’ ছবির এই নায়ক বলেন, আমি একটি জিনিসকে বেশি প্রাধান্য দেই, সেটি বিনোদন। যে সিনেমা করে আমি নিজে বিনোদন পাব না, সেটিতে দর্শক কীভাবে বিনোদন পাবেন? তাই অনেক পরিচালকের কাজ ফিরিয়ে দিয়েছি

আরিফিন শুভ এখন যৌথ প্রযোজনার ‘ধেৎতেরি​কি’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এছাড়া তার ঝুলিতে রয়েছে চিত্রনায়ক আলমগীর পরিচালিত সিনেমা ‘একটি সিনেমা গল্প’। ছবিতে তার সঙ্গে কাজ করবেন পূর্ণিমা, কলকাতার প্রসেনজিৎ ও পাওলি দাম। ছবিটির যৌথ প্রযোজনায় তৈরি হবে।

Reneta

আরিফিন শুভ ফেসুবক লাইভের লিংক: 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরিফিন শুভনায়ক
শেয়ারTweetPin

সর্বশেষ

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

ক্যাম্প শুরু হলেও যোগ দেননি রোনালদো, অপেক্ষায় আল-নাসের

জুলাই ৩১, ২০২৬

রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: সার্জিও গোর

জুলাই ৩১, ২০২৬

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT