চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেলানী হত্যাকাণ্ড: সন্তানের কবরে মায়ের অপেক্ষার ৭ বছর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৩ পূর্বাহ্ণ ০৭, জানুয়ারি ২০১৮
বাংলাদেশ
A A

কুড়িগ্রাম সীমান্তে কিশোরী ফেলানী হত্যার ৭ বছর আজ। দেশ-বিদেশে আলোচিত এ হত্যাকাণ্ডের বিচার কার্যক্রম ভারতের উচ্চ আদালতে গড়ালেও এখনও ন্যায়বিচার পায়নি ফেলানীর পরিবার। ফেলানীর বাবা নুরুল ইসলাম ভারতের সর্বোচ্চ আদালতে দু’টি রিট পিটিশন দাখিল করেন যা এখনও বিচারাধীন।

সন্তানের কবরের পাশে আজও অপেক্ষা মায়ের। পৃথিবী ছেড়ে যে চলে যায় সে আর ফিরবে না কোনদিন। তবে ন্যায়বিচারের অপেক্ষার দিনগুলো যেন শেষ হচ্ছে না। ২০১১ সালের এই দিনে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত হয় বাংলাদেশের কিশোরী ফেলানী। কাঁটাতারের বেড়ায় চার ঘণ্টা ঝুলে থাকে তার লাশ।

ফেলানীর ঝুলে থাকা ছবি প্রকাশিত হলে দেশ-বিদেশে সমালোচনার ঝড় ওঠে। ২০১৩ সালে ভারতের কুচবিহারে বিএসএফ’র বিশেষ আদালতে ফেলানী হত্যার বিচার শুরু হয়। তবে, অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে বেকসুর খালাস দেয় আদালত। এরপর ২০১৫ সালে ভারতের উচ্চ আদালতে রিট করেন ফেলানীর বাবা।

ভারতের সুপ্রিম কোর্ট কয়েকবার শুনানি পিছিয়ে আগামী ১৮ই জানুয়ারি শুনানীর দিন ঠিক করেছে। ন্যায় বিচারের আশা করছেন ফেলানী হত্যাকাণ্ডের আইন সহায়তাকারী কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর আব্রাহাম লিংকন।

এমন আলোচিত হত্যাকাণ্ডের পরও থেমে নেই সীমান্ত হত্যা। ভারতের উচ্চ আদালত থেকে ফেলানী হত্যার ন্যায়বিচার পেলে সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ হবে এমনটাই আশা সবার।

আরও দেখুন কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্র নিয়ে সামিয়া রহমান প্রিমার ভিডিও রিপোর্ট:

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুড়িগ্রামফেলানীসীমান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মালদ্বীপে দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসার খোঁজ নিয়েছে দূতাবাস

জুন ১১, ২০২৬

বিশ্বে প্রতি ৭০ জনে একজন বাস্তুচ্যুত, ঘরছাড়া মানুষ প্রায় ১২ কোটি

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দক্ষিণাঞ্চলে হবে ১.৩ কিলোমিটার বাংলাদেশ-চীন মৈত্রী সেতু, চুক্তি স্বাক্ষর

জুন ১১, ২০২৬

চাপকলে পানি তোলার মত টাকা ঢেলে অর্থনীতি চাঙ্গা করতে বড় বাজেট: অর্থমন্ত্রী

জুন ১১, ২০২৬

এক ছাগলেই লাখপতি বগুড়ার আরিফ

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT