চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফের্নানদিনহোকে খুনের হুমকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৬ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

টিটের কোচিংয়ে বাছাইপর্বে অপরাজিত থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছিল ব্রাজিল। স্বাভাবিকভাবেই এবারের টুর্নামেন্টে অন্যতম ফেভারিট ছিলেন নেইমার-কৌতিনহোরা। শুরুটাও ভালোই করেছিলেন টিটের শিষ্যরা।

কিন্তু বেলজিয়ামের বিরুদ্ধে খেলা জমাট বাঁধেনি ব্রাজিলের। আরও একবার ইউরোপের পাওয়ার ফুটবলের কাছে নতি স্বীকার করে লাতিন শিল্প। তবে সে ম্যাচ হারের জন্য অনেকে যেমন নেইমারকে দায়ী করেছেন, তেমনই আঙুল উঠেছে মিডফিল্ডার ফের্নানদিনহোর দিকেও।

ফের্নানদিনহোর আত্মঘাতী গোলই সমস্ত সমীকরণ পালটে দিয়েছিল। তারপর থেকেই ব্রাজিল সমর্থকদের লাগাতার কটাক্ষের মুখে পড়তে হচ্ছে ম্যানচেস্টার সিটি তারকাকে। তাকে ও তার পরিবারকে বর্ণবিদ্বেষমূলক মন্তব্যে বিদ্ধ করা হয়েছে। এমনকি খুনের হুমকিও দেয়া হয়েছে তাকে।

আন্দ্রে এসকোবারের আত্মঘাতী গোলে ১৯৯৪ বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছিল কলম্বিয়াকে। খেলার মাঠে তার সেই ‘ভুল’ ক্ষমা করেননি দেশবাসী। গুলি করে হত্যা করা হয়েছিল তাকে। সে ইতিহাস আজও কাঁদায় ফুটবলবিশ্বকে।

আর এবার খুনের হুমকি দেয়া হল ফের্নানদিনহোকে। তবে ফের্নানদিনহোসহ পুরো সেলেসাও দলের পাশে দাঁড়িয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। সমর্থকদের কড়া ভাষায় নিন্দা করা হয়েছে। সেই সঙ্গে ফেডারেশনের অনুরোধ, এমন পরিস্থিতিতে প্রত্যেক দেশবাসীর দলের পাশে থাকাই উচিত।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বিশ্বকাপ সর্বশেষব্রাজিলরাশিয়া বিশ্বকাপ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দক্ষতাভিত্তিক শিক্ষার সম্প্রসারণে গুরুত্বারোপ করা হচ্ছে : ববি হাজ্জাজ

এপ্রিল ২১, ২০২৬

কারিগরি ত্রুটি মেরামত, জাতীয় গ্রিডে পুনরায় গ্যাস সরবরাহ শুরু

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের নির্বাচনে চার দিন বন্ধ বুড়িমারী স্থলবন্দর

এপ্রিল ২১, ২০২৬

পাহাড়ি এলাকায় যুবকের মরদেহ উদ্ধার, হাসপাতালের পথে আরও দুইজনের মৃত্যু

এপ্রিল ২১, ২০২৬

বর্ষসেরা ক্রীড়াবিদ আলকারাজ, দল পিএসজি ও আরও যারা পুরস্কৃত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT