চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফেদেরারের মাথায় ‘অমরত্বের’ মুকুট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১০ অপরাহ্ণ ১৬, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
ফেদেরার

জোড়া ইতিহাস গড়ে উইম্বলডনের শিরোপা জিতে নিয়েছেন রজার ফেদেরার। রোববার ফাইনালে মারিন সিলিচকে হারিয়ে একমাত্র টেনিস খেলোয়াড় হিসেবে অষ্টম উইম্বলডন শিরোপা জেতেন সুইস কিংবদন্তি। এক ঘণ্টা ৪১ মিনিট লড়াইয়ের পর আসা জয়ে উইম্বলডনের ‘অমরত্ব’ পেয়ে গেলেন সেন্টার কোর্টের অবিসংবাদিত রাজা।

ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ছিলেন ফেদেরার। তার উপর একের পর এক ভুল করতে থাকেন ক্রোয়েশিয়ান সিলিচ। দ্বিতীয় সেটে হালকা আহত সিলিচকে চিকিৎসাও নিতে হয়। এই সুযোগে প্রথম দুই সেটেই লিড নিয়ে ম্যাচটা হাতের মুঠোয় পুরে নেন ফেড-এক্স। শেষ পর্যন্ত ম্যাচ জেতেন ৬-৩, ৬-১ ও ৬-৪ গেমে।

ফাইনালে পৌঁছেই একটি রেকর্ড প্রায় সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে গেলেন ফেড-এক্স। সবচেয়ে বেশি ২৯ বার গ্র্যান্ডস্লামের ফাইনালে পা রাখার কীর্তি শুধু সুইস কিংবদন্তির। আগে থেকে সবচেয়ে বেশি ১৮টি গ্র্যান্ডস্লাম জেতার রেকর্ড তো আছেই। এবার সেটা হয়ে গেল ১৯!

সঙ্গে সবচেয়ে বুড়ো বয়সে উইম্বলডন জেতার রেকর্ডটাও বগলদাবা করলেন তিনি। পুরো টুর্নামেন্টেই কোন সেট হারেননি ৩৬ ছুই ছুঁই ফেদেরার।

২০০৩ সালে উইম্বলডনেই ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতেছিলেন ফেদেরার। পরের চার আসরে টানা জয়। ২০০৯ সালে আবারো হাসিতে ফাইনালের কোর্ট ছাড়া। আর ২০১২ সালে এসেছিল সপ্তম শিরোপাটি।

চোট-পুনর্বাসনে ছয় মাস কাটিয়ে কোর্টে ফিরেই যে ঝলক দেখাচ্ছেন, তাতে সামনে আরো দারুণ কিছুই নিশ্চয় অপেক্ষা করছে। চলতি বছরের প্রথম গ্র্যান্ডস্লাম অস্ট্রেলিয়ান ওপেনও জিতেছিলেন। পরে দুটি মাস্টার্স শিরোপাও।

Reneta

উচ্ছ্বসিত ফেদেরার শেষে কোর্টেই চোখের পানি ঝরিয়েছেন আনন্দে। পরিবার ও দলকে চমৎকার এক মুহূর্ত উপহার দেয়ার স্বস্তি ছিল তার কণ্ঠে। উইম্বলডন ও সুইজারল্যান্ডকেও ধন্যবাদ জানিয়েছেন। গ্যালারি যখন ফাঁকা হতে শুরু করেছে, তখন দুই জোড়া যমজ সন্তানের বাবা রাজমুকুট হাতে সন্তানদের নিয়ে মজা করতে করতেই মাঠ ছেড়েছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইম্বলডনরজার ফেদেরার
শেয়ারTweetPin

সর্বশেষ

‘মাস্তুল’ ছবির দৃশ্যে ফজলুর রহমান বাবু

বড় পর্দায় ‘মাস্তুল’, প্রতিদিন ১৩টি শো!

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে আলো ছড়ানো তরুণদের গল্প, মেসির পাশাপাশি নজর কাড়ছেন ইয়ামাল বেলিংহামরা

জুলাই ১৭, ২০২৬

বন্যার পানি নামতেই হবিগঞ্জে ফসল, মাছ ও প্রাণিসম্পদে ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট

জুলাই ১৭, ২০২৬

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

জুলাই ১৭, ২০২৬

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT