চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফিফা বেস্ট’ অনুষ্ঠানে থাকবেন না মেসি-রোনালদো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৮ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সোমবার রাতে লন্ডনে বসছে ২০১৭-১৮ মৌসুমের সেরাদের জন্য ‘ফিফা বেস্ট’ পুরষ্কার বিতরণের অনুষ্ঠান। কিন্তু আলো ঝলমলে সেই তারার মেলায় থাকবেন না ফুটবলের দুই নক্ষত্র লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।

স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানাচ্ছে, ফিফার সেরা তিনে থাকা সত্ত্বেও লন্ডনের অনুষ্ঠানে হাজির থাকবেন না জুভেন্টাসের রোনালদো এবং সেরা এগারোতে থাকা বার্সেলোনার মেসি।

রোনালদোর না যাওয়ার কারণ হিসেবে পত্রিকাটি জানাচ্ছে, পুরোপুরি খেলার কারণেই যাবেন না তিনি। রোববার রাতে সিরি আ’র ম্যাচে খেলেছেন রোনালদো। বুধবার রাতেই আবার আরেকটি ম্যাচ আছে জুভেন্টাসের। ফলে ব্যস্ত শিডিউলের কারণেই তিনি লন্ডন যাচ্ছেন না। রোনালদোর সঙ্গে অনুষ্ঠানে যাচ্ছেন না জুভেন্টাসের অন্যকোনো খেলোয়াড়ও।

শুধু ফিফাই নয়, রোনালদো উপস্থিত ছিলেন না এবারের উয়েফা সেরার পুরষ্কার অনুষ্ঠানেও। মোনাকোতে অনুষ্ঠান শুরু হওয়ার মাত্র কয়েকঘণ্টা আগে যাত্রা বাতিল করেন তিনি। যেখানে বর্ষসেরার খেতাব জিতে নেন ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ।

অন্যদিকে, ১২ বছর পর এই প্রথমবার ফিফা’র সেরা তিনে নেই মেসি। তবে সেরা এগারোতে ছিলেন তিনি। জানা গিয়েছিল এরপরও ফিফার অনুষ্ঠানে যাবেন মেসি। কারণ প্রথমবার নির্বাচিত হওয়ার পর থেকে এখনো অবধি ফিফার কোনো অনুষ্ঠানে গরহাজির থাকেননি এলএম টেন। কিন্তু মার্কা বলছে, লন্ডনের অনুষ্ঠানে থাকবে না মেসিও।

রোববার রাতে জিরোনা সঙ্গে একটি রেকর্ড গড়েছেন মেসি। বিদেশি খেলোয়াড় হিসেবে লা লিগায় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড এখন তারই। এমন ম্যাচে গোলও পেয়েছেন আর্জেন্টাইন তারকা। কিন্তু ম্যাচ ড্র হওয়াতে হতাশ তিনি। মার্কা বলছে, ড্র’র হতাশাতেই হয়তো লন্ডনে যাচ্ছেন না মেসি। অথচ, গত মৌসুমে ইউরোপের টপ স্কোরারের পুরস্কার হিসেবে গোল্ডেন বুট তার হাতে তুলে দেয়ার কথা এদিনই।

Reneta

এবারের ফিফার বেস্ট পুরষ্কারের জন্য শীর্ষে তিনে রোনালদোর সঙ্গে আছেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েশিয়ান তারকা ‍লুকা মদ্রিচ ও লিভারপুলের মিশরীয় সুপারস্টার মোহামেদ সালাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোফিফা বেস্ট প্লেয়ারলিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যাচ চলাকালে বজ্রপাতে থাই ফুটবলারের মৃত্যু, আহত আরও ১২

আগস্ট ৫, ২০২৬

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT