চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিক্সিংয়ের অভিযোগ থেকে মুক্ত সামি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ২২, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

টানা ১৫ দিন পর মাঠের বাইরের একটি লড়াই থেকে অনেকটা মুক্তি পেলেন ভারতীয় পেসার মোহাম্মদ সামি। তাকে স্বস্তি দিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন শাখা বৃহস্পতিবার জানিয়েছে, ম্যাচ গড়াপেটার সঙ্গে কোনভাবেই যুক্ত নন তিনি। সেইসঙ্গে তাকে ফিরিয়ে নেয়া হয়েছে বোর্ডের চুক্তিতে। গ্রেড ‘বি’তে রাখা হচ্ছে সামিকে। এই রায়ে তার আইপিএল খেলার রাস্তাও খুলে গেল।

সামির স্ত্রী হাসিন জাহানের নানা অভিযোগের ভিত্তিতে ভারতের সুপ্রিম কোর্ট নির্ধারিত কমিটি বোর্ডের দুর্নীতি দমন শাখাকে তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই মতো, সামিকে ডেকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়। প্রায় এক সপ্তাহ পর রায় জানাল বিসিসিআই। যেখানে ক্লিনশিট দেয়া হল সামিকে।

দুর্নীতি দমন শাখার শীর্ষ কর্মকর্তা নীরজ কুমার তদন্তের সেই গোপন তথ্য বিসিসিআিই’র সিওএ-র কাছে জমা দেন। তার পরই সিওএ জানিয়ে দেয়, আর কোন তদন্তের প্রয়োজন নেই। সঙ্গে সামিকে বোর্ডের চুক্তিতে অন্তর্ভুক্ত করে নেয়া হয়। নিয়ম অনুযায়ী গ্রেড ‘বি’তে বছরে ৩ কোটি টাকা করে পাবেন এই ক্রিকেটাররা।

বোর্ডের দেয়া খবরে স্বস্তির শ্বাস ফেলছেন সামি। বোর্ড তাকে ক্লিনশিট দিয়েছে শোনার পরই বলেন, ‘এটাই আমার সবচেয়ে বড় জয়। জানতাম, আমি কোন ভুল করিনি। তবুও একটা মানসিক চাপ তো থাকেই। এরকম যেন কারও সঙ্গে না হয়। যতক্ষণ না কিছু প্রমাণ হচ্ছে ততক্ষণ হালছাড়া উচিত নয়।’

তবে সামির দাবি, তাকে যেন এই বিষয়ে আর কেউ কোন প্রশ্ন না করে। তার বিশ্বাস, দলের সকলেই জানেন এটা তার পারিবারিক বিষয়। তা নিয়ে যেন কেউ কথা না বলে।

মুক্তি পেয়ে সামি বলেছেন, ‘এবার খেলায় মন দিতে পারব। এই যে ব্রেকটা গেল, সেখান থেকে ফিরে আসতে একটু সময় দিতে হবে। তবে পারিবারিক সমস্যা এক দিকে আর এক দিকে আমার দেশ, আমার দল। সেটা আমার দায়িত্ব।’

Reneta

সামির মতে, ভুল দোষারোপ হতেই পারে। তাই প্রমাণ হওয়া পর্যন্ত অপেক্ষা করা উচিত। তার মধ্যেই তিনি অনুশীলন করেছেন বলে জানিয়েছেন। এবার নিজের পুরোটা ক্রিকেটে দিতে চান।

ভারতীয় দলের এক নম্বর পেসারের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ তুলেছিলেন খোদ তার স্ত্রী। হাসিন জাহানের অভিযোগ ছিল, লন্ডনের ব্যবসায়ী মোহাম্মদ ভাইয়ের কাছ থেকে টাকা নিয়েছেন সামি। শুধু তাই নয়, মোহাম্মদ ভাই নাকি আলিশবা নামের পাকিস্তানি তরুণীকে দিয়ে সেই টাকা সামির হাতে পৌঁছে দিয়েছেন।

দুবাইতে সামির সঙ্গে সাক্ষাৎ করেছেন ঠিকই, তবে টাকার লেনদেন হয়নি, সংবাদমাধ্যমকে এই কথাই জানিয়েছিলেন আলিশবা। পাকিস্তানি তরুণীর সুরে সুর মিলিয়ে ম্যাচ গড়াপেটার অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন মোহাম্মদ ভাইও।

সামির বিরুদ্ধে তার স্ত্রী হাসিন জাহান বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়া, তার ওপর শারীরিক ও মানসিক নির্যাতনসহ একাধিক অভিযোগ করেন মিডিয়ার সামনে। জাতীয় দলের সঙ্গে বিদেশ সফরের সময় যৌনকর্মীদের সঙ্গেও স্বামীর মেলামেশার অভিযোগ করেন। হাসিন অভিযোগ করার পর ভারতীয় বোর্ড সামির সঙ্গে কেন্দ্রীয় চুক্তি স্থগিত করে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সামি ভারতীয় দলে খেলতে পারবেন না বলেও তখন জানানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মোহাম্মদ সামি
শেয়ারTweetPin1

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT