চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’-এ যুক্ত হলো বঙ্গ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ২০, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

শিগগির শুরু হচ্ছে দেশের সিনেমায় নতুন ধারা প্রবর্তনকারী পরিচালক মোস্তফা সরয়ার ফারুকীর আলোচিত চলচ্চিত্র ‘নো ল্যান্ডস ম্যান’। যৌথ প্রযোজনায় নির্মিতব্য এই ছবির সঙ্গে যুক্ত হলো দেশের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ।

ইতোমধ্যেই এই ছবির সহ-প্রযোজনায় যুক্ত আছেন বলিউডের নওয়াজউদ্দিন সিদ্দিকী, স্কয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, ভারতীয় বংশদ্ভূত মার্কিন প্রযোজক শ্রীহরি ও ফারুকীর ছবিয়াল। এবার এই ছবির সহ-প্রযোজনায় যুুুুক্ত হলো বঙ্গ।

বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গ’র পরিচালক মুশফিকুর রহমান চ্যানেল আই অনলাইনকে বলেন, এ সিনেমার সাথে আজ যুক্ত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত।

এই ছবির সাথে যুক্ত হওয়ার কারণ জানিয়ে বঙ্গ থেকে বলা হয়: মোস্তফা সরয়ার ফারুকী একজন বিশ্বমানের পরিচালক। আরো আছেন নওয়াজউদ্দিন সিদ্দিকীর মতো ভার্সেটাইল অভিনেতা। সেই সাথে এশিয়া, অস্ট্রেলিয়া এবং আমেরিকা-তিনটি মহাদেশে বিস্তৃত এই সিনেমার প্লট। সব দিক বিবেচনা করেই এই ছবির সাথে যুক্ত হওয়া।

‘নো ল্যান্ডস ম্যান’ নিয়ে আমরা অভাবনীয় এবং অভুতপূর্ব কিছু আশা করছি। আমরা চাই আমরা চাই আমাদের প্রত্যাশাকেও ছাপিয়ে যাক ফারুকীর আন্তর্জাতিক এই ছবির সফলতা।-এমনটাই জানান বঙ্গের পরিচালক মুশফিক।

সিনেমা প্রযোজনায় বঙ্গের মতো প্লাটফর্মের যুক্ত হওয়াকে আগামি দিনের বাংলা সিনেমার জন্য সবুজ সংকেত বলে মনে করছেন মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেন, আমরা বহুদিন ধরেই বঙ্গ’র কাজকর্ম দেখছি। অনলাইনে কন্টেন্ট সরবরাহের মধ্য দিয়ে তারা প্রচুর মানুষের কাছে পৌঁছে গেছে, ভরসার জায়গা তৈরী করেছে। সিনেমা নিয়েও তাদের পরিকল্পনা শুনে আমরা আশাবাদী। ‘নো ল্যান্ডস ম্যান’-এর সহ-প্রযোজনায় যুক্ত হওয়ায় তাদের অভিনন্দন।

Reneta

নো ল্যান্ডস ম্যান-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছে বলিউডের দাপুটে অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী ও অস্ট্রেলিয়ান তারকা মেগান মিচেল।সামনে অভিনেতা-অভিনেত্রীর বিষয়ে আরো কিছু চমক আছে বলে জানান নির্মাতা ফারুকী।

ফারুকীর নতুন ছবিতে যুক্ত হওয়া প্রসঙ্গে ভ্যারাইটিকে নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন, এই সিনেমার চিত্রনাট্যটা আমি প্রথম যখন পড়ি তখন থেকে এটি আমার সাথে রয়ে গেছে। জোরালো রসবোধ, ব্যাঙ্গ-বিদ্রুপ এবং আবেগের মধ্য দিয়ে আজকের যুগের এক অদ্ভুত পৃথিবীকে আবিষ্কার করে এই চিত্রনাট্য। কিছু সিনেমা আছে যেগুলো আপনার অবশ্যই বানানো উচিত। একজন অভিনেতার সামর্থ্যের বাইরেও এই প্রজেক্টের সাথে যুক্ত হওয়ার জন্য আমি নিজের ভিতর একটা তাগিদ অনুভব করছিলাম, কারণ আমার মনে হয়েছে এটা এমন একটা সিনেমা অবশ্যই যেটা তৈরি হওয়া দরকার।

‘নো ল্যান্ডস ম্যান’ হতে যাচ্ছে ফারুকীর প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র। এরআগে এই ছবির চিত্রনাট্য একাধিক ফেস্টিভালে ফান্ড জিতে নেয়। ২০১৪ সালে প্রথম বুসান ফিল্ম ফেস্টিভালে এশিয়ান প্রজেক্ট মার্কেটে নির্বাচিত হয়। এরপর একই বছর নভেম্বরে ভারতের এনএফডিসি আয়োজিত ফিল্ম বাজারে শ্রেষ্ঠ প্রজেক্টের পুরস্কার লাভ করে। একই বছরের ডিসেম্বরে মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অফ আমেরিকা এবং এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ড-এর যৌথ উদ্যোগে দেয়া অ্যাপসা ফিল্ম ফান্ড লাভ করে। প্রতিবছর এশিয়ার দুটি চলচ্চিত্রকে এই ফিল্ম ফান্ডের জন্য নির্বাচিত করা হয়। ২০১৪ সালে এটি পেয়েছিলেন পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী এবং ইরানের বিখ্যাত নির্মাতা জাফর পানাহি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তিশানওয়াজউদ্দিনফারুকীবঙ্গবলিউডলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মধ্যরাতে চুরি হয়েছে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে

জুন ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস আজ

জুন ১২, ২০২৬
Oil Prices Moving Down Concept with US Dollar Stack Barrels and a Red Arrow. 3D Render

যুদ্ধ স্থগিতের কারণে বিশ্ববাজারে কমল তেলের দাম

জুন ১২, ২০২৬

ইরানের সঙ্গে চুক্তি চূড়ান্তের পথে, যুদ্ধ স্থগিত: ট্রাম্প

জুন ১২, ২০২৬

২০ বছর পর বিশ্বকাপে চেকদের গোল, প্রত্যাবর্তনে কোরিয়ার দুর্দান্ত জয়

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT