দীর্ঘ ২১৭ দিন পর ওয়ানডে ক্রিকেটে ফিরে বল হাতে ভালো করলেও ব্যাটিংয়ে বাজে শুরু পেল টাইগাররা। তাড়া করতে নেমে শুরুর ১৮ রান জমা করতেই স্বাগতিকরা পড়েছে আফগানিস্তানের পেসার ফজলেহক ফারুকির তোপে।
চট্টগ্রামের সাগরিকায় ২১৬ রানের লক্ষ্যে ভালো শুরু করতে পারেনি ওপেনার লিটন (১)। তামিমও (৮) পারেননি বেশিসময় থাকতে। ব্যর্থ হয়েছেন মুশফিক ও অভিষেক হওয়া ইয়াসির আলীও।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৮ রান। ক্রিজে সাকিব আল হাসানকে (৪) সঙ্গ দিবেন মাহমুদউল্লাহ। টাইগার টপ অর্ডারের সবকটি উইকেট তুলেছেন আফগান পেসার ফজলেহক ফারুকি।
এরআগে, সাগরিকার মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ব্যাট করে ২১৫ রান সংগ্রহ করে আফগানিস্তান। আড়াইশর দিকে ছুটতে থাকা আফগানিস্তান মাঝের দিকের ছন্দ হারিয়ে ৪৯.১ ওভারেই গুটিয়ে যায়।







